img

বিশ্বনাথে ভাড়াটিয়াকে ‘ধর্ষণ’, কলোনির মালিক কারাগারে

প্রকাশিত :  ১১:১০, ১৮ জুলাই ২০২৬

বিশ্বনাথে ভাড়াটিয়াকে ‘ধর্ষণ’, কলোনির মালিক কারাগারে

সিলেট জেলার বিশ্বনাথে ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করার অভিযোগে কলোনির মালিেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে অভিযুক্ত নুর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) সকালে ওই নারী (৫০) বাদী হয়ে নুর উদ্দিনকে (৫৫) একক অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই নারী পৌরসভার টিএনটি রোডের অভিযুক্ত নুর উদ্দিনের কলোনির ভাড়াটিয়া। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে সিলেট আদালতে প্রেরণ করে পুলিশ। আর ধর্ষিতাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নুর উদ্দিনের টিএনটি রোডের কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গত ৩ জুলাই আসামি তাকে কাজের কথা বলে তার বাড়িতে নেয়। বাড়িতে কেউ না থাকায় রাত হয়ে গেলে কৌশলে বসতঘরে আটকিয়ে ৩ জুলাই হতে ১০ জুলাই সকাল ১০টার ভেতরে বিভিন্ন সময়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী ১০ জুলাই সকালে কৌশলে তার বাড়ি থেকে বের হয়ে চলে যান।

জানতে চাইলে পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের পর আসামি গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

দিরাইয়ে চার ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত :  ১১:২৬, ১৮ জুলাই ২০২৬

সুনামগঞ্জ জেলার দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং যথাযথ প্রক্রিয়ায় ওষুধ সংরক্ষণ না করার অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ।

অভিযানে থানা রোডস্থ অনুকূল ফার্মেসিকে ৩০ হাজার টাকা, দিরাই ফার্মাকে ২০ হাজার টাকা, লতিফ ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং সেন মার্কেটের পিটি রায় মেডিকেল হলকে ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া ওষুধ সংরক্ষণের নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা, দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি কিংবা সংরক্ষণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সিলেটের খবর এর আরও খবর