img

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

প্রকাশিত :  ১০:৩২, ০৯ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:০৬, ০৯ আগষ্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় চলচ্চিত্রের খলনায়ক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৯ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ডনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়। সিআইডিতে তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। সেটির তদন্ত চলছে।’


বিনোদন এর আরও খবর

img

রিজভীর বক্তব্য \'মিথ্যা\', সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

প্রকাশিত :  ১১:০৬, ০৮ আগষ্ট ২০২৬

চিত্রনায়িকা শাবনূর সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন পর মুখ খুলেছেন। সম্প্রতি সালমান শাহর মৃত্যুকে ঘিরে রিজভী আহমেদ ওরফে ফরহাদের দেওয়া বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে রিজভীর বক্তব্যকে ‘অসংগতিপূর্ণ, বিভ্রান্তিকর ও অসত্য’ বলে দাবি করেন শাবনূর।

শাবনূর জানান, সালমান শাহর মৃত্যুর পরই প্রথম রিজভী আহমেদের নাম শুনেছিলেন তিনি। তার দাবি, রিজভী একসময় সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। পরবর্তী সময়ে আবার ভিন্ন বক্তব্য দিয়ে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তিনি। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারগুলোতেও রিজভী একই দাবি করেছেন এবং সালমানের মৃত্যুর জন্য তার মা নীলা চৌধুরী ও শাবনূরকে দায়ী করেছেন বলে জানান অভিনেত্রী।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শাবনূর বলেন, রিজভীর সঙ্গে তার কখনো কোনো যোগাযোগ ছিল না। এমনকি রিজভীর দাবি করা ২০১৬ সালে তাদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদের কথাও সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন তিনি। শাবনূরের ভাষ্য, ওই সময়ের অনেক আগেই তিনি বিবাহিত ছিলেন এবং রিজভীকে তিনি চেনেনও না।

রিজভীর বক্তব্যকে কটাক্ষ করে শাবনূর বলেন, তার সঙ্গে বিয়ের দাবি শুনে মনে হচ্ছে বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো ‘স্বপ্নের বাসর’ হয়েছিল।

সালমান শাহকে ব্ল্যাকমেইল করার অভিযোগও অস্বীকার করেছেন শাবনূর। তার দাবি, সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে রিজভীর বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর।

পাশাপাশি সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন শাবনূর। তিনি বলেন, সালমান তার কাছে শুধু জনপ্রিয় নায়কই ছিলেন না, প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো একজন মানুষ ছিলেন। মৃত্যুর ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তিনি।

অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করে শাবনূর বলেন, \'আমি বরাবরের মতোই স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সংযোগ ছিল না। তিনি কীভাবে মারা গেছেন সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সালমান শাহ শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলেন না, তিনি ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো একজন মানুষ। তাঁর অকাল মৃত্যু আজও আমাকে ব্যথিত করে। আমি আন্তরিকভাবে চাই, একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হোক এবং এই ঘটনায় কেউ জড়িত থাকলে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।\'