img

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে মাইন বিস্ফোরণ ও আগুন

প্রকাশিত :  ১৪:৪৫, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৫৬, ০৩ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে মাইন বিস্ফোরণ ও আগুন

হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, দিনের প্রথম প্রহর থেকেই এসব ঘটনা শুরু হয়। বিস্ফোরণ ও পরবর্তী আগুন এতটাই প্রচণ্ড ছিল যে প্রণালির পূর্বাঞ্চলে থাকা জেলেরা রাতের আকাশ উজ্জ্বল আলোয় আলোকিত হতে দেখেছেন।

বিবৃতিতে বলা হয়, ট্যাংকারগুলো নিজেদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে কৌশলগত এই জলপথ অতিক্রমের জন্য অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করে। এ সময় সেগুলো সমুদ্রের মাইনে আঘাত পায়। বিস্ফোরণের পর ট্যাংকারগুলোতে আগুন ধরে যায় এবং হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে সেগুলো জ্বলতে থাকে।

আইআরজিসি নৌবাহিনী জানায়, প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়মকানুন বেতার বার্তা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বারবার জানানো হয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যারা এসব নিয়ম উপেক্ষা করে অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে, তাদেরও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।

আন্তর্জাতিক এর আরও খবর

img

থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬

প্রকাশিত :  ০৭:০০, ১৬ নভেম্বর ২০২৬

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক শপহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সকে জানিয়েছে পুলিশ।

থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোর ৩টা ১৭ মিনিটে একটি গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা পরিচালনা করা হয় এমন একটি ভবনে এই আগুন লাগে এবং পরবর্তীতে তা আশপাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মায়ানমারের নাগরিক বলে পুলিশ জানিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না। আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

যে ভবনটিতে আগুন লেগেছিল তা ফুকেটের পশ্চিম উপকূলের জনপ্রিয় পাতং সমুদ্রসৈকত এলাকার কাছাকাছি একটি শহরে অবস্থিত। উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডের মাত্র চার মাস আগে ব্যাংককের একটি বারে লাগা আগুনে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: য়টার্স

আন্তর্জাতিক এর আরও খবর