img

যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত :  ০৭:২২, ৩১ অক্টোবর ২০২৬

যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের অর্থনৈতিক ক্ষতির দায় ইউরোপীয় দেশগুলোকে বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। ইসরাইলের সামরিক কর্মকাণ্ডে সমর্থন দেওয়ার পর যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি নিয়ে ইউরোপের অভিযোগকে দ্বিচারিতা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, ইউরোপ গতকাল ইসরাইলের ‘নোংরা কাজকে’ সমর্থন দিয়ে গর্ব করেছিল। আর আজ ইরানের সঙ্গে যুদ্ধের কারণে নিজেদের হাজার কোটি ডলারের ক্ষতি নিয়ে অভিযোগ করছে।

তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধে সমর্থন দেওয়ার সময় কি ভেবেছিলেন, এর প্রভাব আপনাদের ওপর পড়বে না? যুদ্ধ ও সন্ত্রাসের একটা মূল্য আছে। এবার সেই মূল্য দেওয়ার পালা আপনাদের।’

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে আলোচনা শুরুর কূটনৈতিক তৎপরতা যখন জোরদার হচ্ছে, ঠিক তখনই ইউরোপকে উদ্দেশ করে এমন হুঁশিয়ারি দিলেন ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন, ইরান আবারও ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চায়। চলমান সংঘাতের কারণে তেহরান আর্থিক সংকটে পড়েছে এবং দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যদের  বেতন দেওয়ার সামর্থ্যও কমে গেছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা আলোচনা করতে চায়। তারা বারবার আলোচনার কথা বলছে।’

ইরান বড় ধরনের সমস্যায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশটি তাদের সেনা ও পুলিশ সদস্যদের বেতন দিতে পারছে না।

চলমান সংঘাতকে ‘প্রচলিত যুদ্ধ নয়’ বলে বর্ণনা করেন ট্রাম্প। তার দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে খুব কম অর্থ ব্যয় করছে।

ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এ সামরিক ব্যয় করা হচ্ছে বলে যুক্তি দেন তিনি। পাশাপাশি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ থেকে পাওয়া সুবিধা ইরানবিরোধী অভিযানের ব্যয়ের চেয়েও বেশি বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: সামা টিভি


আন্তর্জাতিক এর আরও খবর

img

থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬

প্রকাশিত :  ০৭:০০, ১৬ নভেম্বর ২০২৬

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক শপহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সকে জানিয়েছে পুলিশ।

থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোর ৩টা ১৭ মিনিটে একটি গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা পরিচালনা করা হয় এমন একটি ভবনে এই আগুন লাগে এবং পরবর্তীতে তা আশপাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মায়ানমারের নাগরিক বলে পুলিশ জানিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না। আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

যে ভবনটিতে আগুন লেগেছিল তা ফুকেটের পশ্চিম উপকূলের জনপ্রিয় পাতং সমুদ্রসৈকত এলাকার কাছাকাছি একটি শহরে অবস্থিত। উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডের মাত্র চার মাস আগে ব্যাংককের একটি বারে লাগা আগুনে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: য়টার্স

আন্তর্জাতিক এর আরও খবর