img

নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

প্রকাশিত :  ০৬:১৮, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৩৬, ০৪ নভেম্বর ২০২৬

নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার নির্বাচনে জয়ী হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। এর মধ্য দিয়ে তিনি অঙ্গরাজ্যটির আইনসভায় নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরা নারী হিসেবে ইতিহাস গড়েছেন।

নিউইয়র্ক স্টেট সিনেটের ১২ নম্বর আসনে ৭৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হন কাওয়াস। ভোট গণনার ৯০ শতাংশ শেষে নিউইয়র্ক টাইমস তার বিজয় ঘোষণা করে।

কাওয়াসের নির্বাচনী স্লোগান ছিল ‘মর্যাদায় বিনিয়োগ, ধ্বংসের বিরুদ্ধে লড়াই’। তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা, উন্নত গণপরিবহন, সাশ্রয়ী আবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসীদের অধিকার রক্ষা এবং যুদ্ধে অর্থায়ন বন্ধের পক্ষে প্রচার চালান। তার প্রতি সমর্থন জানান নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস সদস্য রাশিদা তালাইব।

রাজনীতিতে আসার আগে ১৫ বছরের বেশি সময় শ্রমিক, অভিবাসী ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করেছেন কাওয়াস। নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধের উদ্যোগেও যুক্ত ছিলেন তিনি।

ব্রুকলিনে ফিলিস্তিনি অভিবাসী বাবা-মায়ের ঘরে জন্ম ও বেড়ে ওঠা কাওয়াস অভিবাসীদের অধিকার রক্ষার পক্ষে কাজ করেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর সঙ্গে নিউইয়র্কের স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতা বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সরব কাওয়াস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের বিরুদ্ধেও বিক্ষোভ করেছিলেন। ওই কর্মসূচিতে তাকে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

সূত্র: মিডল ইস্ট আই

আন্তর্জাতিক এর আরও খবর

img

থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬

প্রকাশিত :  ০৭:০০, ১৬ নভেম্বর ২০২৬

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক শপহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সকে জানিয়েছে পুলিশ।

থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোর ৩টা ১৭ মিনিটে একটি গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা পরিচালনা করা হয় এমন একটি ভবনে এই আগুন লাগে এবং পরবর্তীতে তা আশপাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মায়ানমারের নাগরিক বলে পুলিশ জানিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না। আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

যে ভবনটিতে আগুন লেগেছিল তা ফুকেটের পশ্চিম উপকূলের জনপ্রিয় পাতং সমুদ্রসৈকত এলাকার কাছাকাছি একটি শহরে অবস্থিত। উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডের মাত্র চার মাস আগে ব্যাংককের একটি বারে লাগা আগুনে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: য়টার্স

আন্তর্জাতিক এর আরও খবর