টাওয়ার হ্যামলেটসে স্থাপিত হবে দেড় হাজার নতুন ইভি চার্জিং পয়েন্ট
প্রকাশিত :
১২:২১, ২৬ নভেম্বর ২০২৬
টাওয়ার হ্যামলেটস এলাকায় আগামী চার বছরে ১ হাজার ৫০০টিরও বেশি নতুন ফাস্ট ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চার্জিং পয়েন্ট স্থাপন করা হবে। এ লক্ষ্যে কাউন্সিল বারার পাবলিক চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য টোটাল এনার্জিসকে ডেলিভারি পার্টনার হিসেবে নিয়োগ দিয়েছে।
এটি লন্ডনে প্রথম লোকাল ইলেকট্রিক ভেহিকেল ইনফ্রাস্ট্রাকচার (এলইভিই) তহবিলের আওতায় বাস্তবায়িত চার্জিং অবকাঠামো চুক্তি। এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগও আকৃষ্ট করা হবে, যা পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থার সম্প্রসারণেগুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের প্রথম ধাপের কাজ ২০২৬ সালের ডিসেম্বর মাসে প্রিচার্ডস রোডে শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ধাপে ধাপে আগামী চার বছরে পুরো বারাজুড়ে চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
এছাড়াও চার্জিং অবকাঠামো সরবরাহ ও পরিচালনার পাশাপাশি, টোটাল এনার্জিস চার্জিং পয়েন্টগুলোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎও সরবরাহ করবে। নেটওয়ার্কে ব্যবহৃত শতভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে সংগ্রহ করা হবে।
ব্রিটেনের দ্রুত সম্প্রসারিত ইভি চার্জিং নেটওয়ার্ক:
এই প্রকল্প টাওয়ার হ্যামলেটসের দ্রুত সম্প্রসারিত ইভি চার্জিং নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে। কাউন্সিল ইতোমধ্যে প্রায় ২ হাজার ৩৫০টি পাবলিক চার্জিং পয়েন্ট স্থাপন করেছে, যা বারার বাসিন্দা, ব্যবসা প্রতিষ্ঠান, ট্যাক্সি ও প্রাইভেট হায়ার গাড়িচালকদের জন্য সহজচার্জিং সুবিধা নিশ্চিত করছে।
বর্তমানে টাওয়ার হ্যামলেটসে প্রায় ২ হাজার ৩৫০টি পাবলিক চার্জিং পয়েন্ট রয়েছে। গত এক বছরে ২ হাজারের বেশি নতুন চার্জার স্থাপনের ফলে পাবলিক ইভি চার্জারের ঘনত্বের দিক থেকে বারাটি ব্রিটেনের ১৯তম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে।
এছাড়াও নতুন প্রকল্পের আওতায় ২২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৫০০টি ফাস্ট চার্জিং সকেট স্থাপন করা হবে। এর ফলে বৈদ্যুতিক গাড়ির মালিকদের জন্য চার্জিং আরও সহজ ও সুবিধাজনক হবে এবং টাওয়ার হ্যামলেটস ব্রিটেনের বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের অন্যতম উপযোগী এলাকায়পরিণত হবে।
টাওয়ার হ্যামলেটসের ৯৩ শতাংশ পরিবারের নিজস্ব অফ-স্ট্রিট পার্কিং সুবিধা নেই। ফলে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে একটি নির্ভরযোগ্য পাবলিক চার্জিং নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কাউন্সিল। নতুন চার্জিং সুবিধা বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমাতেও সহায়তাকরবে।
বাস এন্ড লোকাল ট্রান্সপোর্ট মিনিস্টার সাইমন লাইটউড বলেন, “আমরা টাওয়ার হ্যামলেটসকে বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থায় রূপান্তরে সহায়তা করছি। ১ হাজার ৫০০টির বেশি ফাস্ট চার্জার স্থাপনের জন্য ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগের একটি বড় অংশ বরাদ্দ করা হয়েছে, যা বাসিন্দাদের বৈদ্যুতিক যানবাহনে রূপান্তরের ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করবে।”
“চার্জিং সুবিধার প্রাপ্যতা বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের অন্যতম প্রধান বাধা। এজন্য আমরা চার্জিং অবকাঠামো দ্রুত সম্প্রসারণে ৬০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছি এবং ইলেকট্রিক কার গ্রান্টের মাধ্যমে ১ লাখ ৯০ হাজারের বেশি চালককে নতুন ইভি কেনায় সর্বোচ্চ ৩ হাজার ৭৫০পাউন্ড পর্যন্ত সাশ্রয় করতে সহায়তা করেছি।”
টোটাল এনার্জিস চার্জিং সল্যুশনস ইউকের ম্যানেজিং ডাইরেক্টর রবার্ট ফেনেক বলেন, “এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আমাদের নির্বাচন করায় আমরা গর্বিত। লন্ডনে ৩ হাজার ২০০টির বেশি চার্জিং পয়েন্ট পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা রাজধানীরঅন্যতম উচ্চাভিলাষী চার্জিং অবকাঠামো কর্মসূচি বাস্তবায়নে অবদান রাখব।”
এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট ইমার্জেন্সি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর শাফি আহমেদ বলেন, “এই প্রকল্প বাস্তবায়নে আমরা লন্ডনে নেতৃত্ব দিচ্ছি বলে গর্বিত। বিনিয়োগ নিশ্চিত করা এবং টোটালএনার্জিসকে অংশীদার হিসেবে নিয়োগের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ স্থানীয় চার্জিংনেটওয়ার্ক গড়ে তোলার পথে আমরা আরেকটি বড় পদক্ষেপ নিয়েছি।”
“আমি আশা করি এই নতুন চার্জিং পয়েন্টগুলো বাসিন্দাদের বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে আরও আস্থা জোগাবে, একই সঙ্গে বায়ুর মান উন্নত করতে এবং কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করবে।”
এই কর্মসূচি কাউন্সিলের নিজস্ব যানবাহন বহরকে ধীরে ধীরে বিদ্যুতায়িত করার বৃহত্তর পরিকল্পনাকেও সমর্থন করবে এবং জলবায়ু বিষয়ক অঙ্গীকার পূরণে সহায়ক ভূমিকা রাখবে।
তিন দশক পর ভিক্টোরিয়া পার্কে ফিরতে পারে উন্মুক্ত সাঁতার
প্রকাশিত :
০৮:৪৫, ২৬ নভেম্বর ২০২৬
ভিক্টোরিয়া পার্কে নতুন একটি লাইডো (উন্মুক্ত সুইমিং পুল) নির্মাণের পরিকল্পনা আরও এক ধাপ এগিয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট প্রকল্পটির পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার অনুমোদন দিয়েছে। বারার বাসিন্দাদের আরও সক্রিয় ও সুস্থ জীবনযাপনের সুযোগ তৈরির জন্য মেয়রের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে এই সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রস্তাবিত লাইডো বা উন্মুক্ত সুইমিং পুল বাস্তবায়িত হলে প্রায় তিন দশকের বেশি সময় পর ভিক্টোরিয়া পার্কে আবারও পরিবারভিত্তিক উন্মুক্ত সাঁতারের সুযোগ ফিরে আসবে।
গত ১২ নভেম্বর ক্যাবিনেট একটি বিশেষজ্ঞ বহুমুখী ডিজাইন টিম নিয়োগের অনুমোদন দিয়েছে। যারা সম্ভাব্য স্থান নির্বাচন, ব্যয়সাশ্রয়িতা, প্রবেশগম্যতা, পরিবেশগত স্থায়িত্ব, ঐতিহ্য সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি পরিচালন সক্ষমতা নিয়ে বিস্তারিত সমীক্ষা পরিচালনা করবে।
টাওয়ার হ্যামলেটসে সুইমিং (সাঁতার) ও লেইজার (অবসর) সুবিধার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কাউন্সিলের স্ট্র্যাটেজিক লেজার নিডস্ অ্যাসেস্মেন্ট অর্থাৎ কাউন্সিলের কৌশলগত অবসর ও ক্রীড়া সুবিধার চাহিদা মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, স্থানীয় চাহিদা পূরণে ঘাটতির কারণে প্রতি সপ্তাহে ১২ হাজারেরও বেশি সাঁতারসংক্রান্ত ভিজিট বারার বাইরে অনুষ্ঠিত হচ্ছে। এ কারণেই নতুন লিডো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য, বর্তমানে টাওয়ার হ্যামলেটসে কোনো উন্মুক্ত সাঁতারের ব্যবস্থা নেই।
মূল ভিক্টোরিয়া পার্ক লাইডো ১৯৩৬ সালে চালু হয়েছিল এবং লন্ডনের অন্যতম জনপ্রিয় আউটডোর সুইমিং কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছিল। এটি ১৯৮৯ সালে বন্ধ হয়ে যায় এবং পরের বছর ভেঙে ফেলা হয়। বর্তমানে সেই স্থানটি একটি কার পার্ক এবং উন্মুক্ত এলাকা, যা ‘লাইডো ফিল্ড’ নামে পরিচিত।
নতুন প্রকল্পটি বাস্তবায়িত হলে ভিক্টোরিয়া পার্কে পুনরায় উন্মুক্ত সাঁতারের সুযোগ সৃষ্টি হবে এবং এটি স্বাস্থ্য ও সুস্থতা, কমিউনিটির অংশগ্রহণ এবং শারীরিক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে। একই সঙ্গে পার্কটিকে বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “ভিক্টোরিয়া পার্কে উন্মুক্ত সাঁতার ফিরিয়ে আনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী একটি সুবিধা তৈরির দারুণ সুযোগ। এই সিদ্ধান্ত আমাদেরকে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে, যাতে আমরা খতিয়ে দেখতে পারি কীভাবে একটি নতুন লিডো স্থানীয় জনগণের জন্য সাশ্রয়ী, টেকসই এবং সহজলভ্যভাবে বাস্তবায়ন করা যায়।”
নির্বাহী মেয়র আরও বলেন, “এই প্রকল্প স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি, সাঁতার ও বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি এবং টাওয়ার হ্যামলেটস ও পুরো লন্ডনের জন্য গুরুত্বপূর্ণ একটি গন্তব্য তৈরির সম্ভাবনা রাখে।”
লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর মিনারা খাতুন বলেন, “বাসিন্দারা ধারাবাহিকভাবে আমাদের জানিয়েছেন যে তারা বাড়ির কাছাকাছি উন্নতমানের অবসর ও ক্রীড়া সুবিধা চান।ভিক্টোরিয়া পার্কে একটি নতুন লিডো বারার জন্য একটি অসাধারণ সম্পদে পরিণত হতে পারে। এটি সব মানুষকে উন্মুক্ত সাঁতারের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উপকারিতা ভোগের সুযোগ দেবে এবং সামগ্রিক কমিউনিটি কল্যাণে অবদান রাখবে।”
সম্ভাব্যতা সমীক্ষায় বিভিন্ন বিকল্প বিবেচনা করা হবে। এর মধ্যে থাকতে পারে গরম পানির উন্মুক্ত সুইমিং পুল, পরিবর্তন কক্ষ, পরিবারবান্ধব স্থান, কমিউনিটি ও সুস্থতা কেন্দ্র এবং সারা বছর ব্যবহারের সুযোগ।
পাশাপাশি পরিবার, স্কুল, সাঁতার ক্লাব, বয়স্ক বাসিন্দা, প্রতিবন্ধী ব্যক্তি এবং বর্তমানে সাঁতার ও শারীরিক কর্মকাণ্ডে কম প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীকে সহায়তা করতে পারে, তাও মূল্যায়ন করা হবে।
ডিজাইন টিম পরিবেশবান্ধব নকশা সংযোজনের সম্ভাবনাও বিবেচনা করবে, পাশাপাশি ব্যয়সাশ্রয়, প্রবেশগম্যতা এবং দীর্ঘমেয়াদি কমিউনিটি সুবিধা নিশ্চিত করার উপায় খুঁজবে।
তবে কাউন্সিল স্পষ্ট করেছে যে, বর্তমান সিদ্ধান্তটি লাইডো নির্মাণের অনুমোদন নয়। এটি কেবল প্রকল্পটি বাস্তবায়নযোগ্য, সাশ্রয়ী এবং কার্যকর হবে কি না, তা যাচাই করার জন্য পরবর্তী ধাপের কাজ শুরু করার অনুমোদন।
সমস্ত পরিকল্পনা, অনুমোদন ও অর্থায়ন সফলভাবে সম্পন্ন হলে ২০২৯ সালের গ্রীষ্মে নতুন লাইডোটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য টাওয়ার হ্যামলেটস হলো দেশের দ্রুততম বর্ধনশীল এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। যুক্তরাজ্যের অর্থনীতিতে তৃতীয় সর্বোচ্চ অর্থনৈতিক অবদান রাখে এই বারা। টাওয়ার অব লন্ডন, ভিক্টোরিয়া পার্ক, ক্যানারি ওয়ার্ফ এবং স্পিটালফিল্ডসের মতো আকর্ষণীয় স্থানের কারণে দেশের অন্যতম বৃহৎ পর্যটন গন্তব্য টাওয়ার হ্যামলেটস।