img

সাদিক-ফরহাদের ব্যালটে ‘অটো ভোটের’ অভিযোগ

প্রকাশিত :  ০৮:১৮, ০৯ সেপ্টেম্বর ২০২৫

সাদিক-ফরহাদের ব্যালটে ‘অটো ভোটের’ অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার ব্যালটে প্রার্থীর নামের পাশে ক্রস দেওয়া ছিলো বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

তিনি অভিযোগ করেন, সেখানে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের নামে ভোট দেওয়া ছিলো।

শ্রেষ্ঠা জানান, টিএসসির কেন্দ্রে আমার এক বন্ধু ভোট দিতে আসে। সে ১ নম্বর টেবিল থেকে ব্যালট পেপার নেয়। ব্যালট নেওয়ার পর তিনি বুথে যান। সেখানে সে দেখে যে ব্যালটে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের জায়গায় ক্রস দেওয়া। এরপর সে সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করলে উল্টো তাকেই জিজ্ঞাসাবাদ করা হয়।’

নিরাপত্তাজনিত কারণে ওই শিক্ষার্থী নাম প্রকাশ করতে অনিচ্ছুক বলেও জানিয়েছেন শ্রেষ্ঠা।

অভিযোগের বিষয়ে টিএসসি কেন্দ্রের রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, পোলিং অফিসাররা জানিয়েছে, মেয়েটি বুথের ভেতরে প্রবেশ করেছিলো। পরে সেখানে ১ মিনিটের মতো ভেতরে থেকে পরে বের হয়ে এসে অভিযোগ করেন যে তার ব্যালটে দুটি প্রার্থীর নামের পাশে ভোট দেওয়া ছিলো। যেহেতু সে ভেতরে গিয়েছে তাই আমরা সিসিটিভি দেখতেছি। আমরা অন্যান্য ব্যালটগুলোও দেখেছি। কোনোটায় এমন নেই। তারপরও আমরা খতিয়ে দেখতেছি৷


জাতীয় এর আরও খবর

img

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত

প্রকাশিত :  ১১:৩১, ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।নতুন ভাষা শিখুন


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও নগর—দুই ধরনের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়বে। রাজধানীসহ মেট্রোপলিটন এলাকাতেও একই হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাবে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর কথা ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মালিকেরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে এ বিষয়ে চুক্তি করবেন।
এর আগে সোমবার বিআরটিএ যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

গত এপ্রিল ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে এ ভাড়া ২ টাকা ৪২ পয়সা।নতুন ভাষা শিখুন
দূরপাল্লার পথে ৫২ আসনের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি বাসে আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তার কম করা হয়েছে। এসব বাসে যাত্রীদের তুলনামূলক বেশি ভাড়া দিতে হয়। এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।নতুন ভাষা শিখুন

নতুন করে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে দূরপাল্লা, নগর ও মহানগর এলাকার বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হবে। প্রজ্ঞাপন জারির পরই নতুন ভাড়ার বিস্তারিত তালিকা জানা যাবে।

জাতীয় এর আরও খবর