মোস্তাফিজ ইস্যু

img

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

প্রকাশিত :  ০৭:২৩, ০৫ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৩৮, ০৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে  বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আজ সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিতব্য আইপিএলে বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার কিংবা সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।

img

রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ!

প্রকাশিত :  ১১:০১, ২০ অক্টোবর ২০২৬

ক্রিস্টিয়ানো রোনালদোকে ২৫৫ ইউরো জরিমানা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। নিষেধাজ্ঞা ৩০ দিনের, জরিমানা ২৫৫ ইউরো (৩৫ হাজার টাকা)। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকার কাছে এই জরিমানা কতটা ধাক্কার? হিসাব বলছে, সৌদি আরবের ক্লাব আল নাসরে তার বার্ষিক বেতন অনুযায়ী জরিমানার সমপরিমাণ অর্থ আয় করতে সময় লাগতে পারে মাত্র ৪০ সেকেন্ড!

কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ‘নামকাওয়াস্তে’ শাস্তির মুখে পড়েছেন রোনালদো—এই খবর এখন অনেকেরই জানা।

তার জরিমানার অঙ্কটি দেখার পর তো সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসি চলছে।  

আল নাসর রোনালদোকে বছরে আনুমানিক ২০ কোটি ৮৪ লাখ ইউরো বেতন দেয়, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৮শ ৯১ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার টাকা! প্রতি সেকেন্ডে আয় দাঁড়ায় ৬ দশমিক ৬১ ইউরো (৯১৭ টাকা)।

সেই হিসেবে রোনালদোকে ২৫৫ ইউরো জরিমানা পরিশোধ করতে দরকার মাত্র ৪০ সেকেন্ডের বেতন। অর্থাৎ, সাধারণ মানুষের কাছে যে অঙ্কটি বড়, রোনালদোর কাছে তা অনেকটা চায়ের বিলের মতো!

এ তো গেল জরিমানার কথা।

৩০ দিনের নিষেধাজ্ঞাও রোনালদোর জাতীয় দলের ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না। কারণ তার সাজা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে; শেষ হবে ৩০ অক্টোবর। 

অর্থাৎ, রোনালদো ২০ দিনের নিষেধাজ্ঞা এরই মধ্যে ভোগ করে ফেলেছেন। বাকি আর ১০ দিন।

এই সময়ের মধ্যে পর্তুগালের কোনো ম্যাচ নেই। 

আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে খেলবে পর্তুগাল। সব মিটমাট হয়ে উয়েফা নেশনস লিগের এই দুই ম্যাচে রোনালদোকে আবার দেশের জার্সিতে দেখা যেতে পারে।