img

৮ জেলায় ঝরবে বৃষ্টি, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

প্রকাশিত :  ০৫:২০, ০৪ মে ২০২৬

৮ জেলায় ঝরবে বৃষ্টি, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

রাজধানী ঢাকাসহ দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আজ সোমবার (৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


img

বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬

প্রকাশিত :  ১৫:২৬, ০৪ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৩১, ০৪ মে ২০২৬

সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও একই পরিবারের তিন জনসহ ৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় তিন জন আহত হয়েছেন।

এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক ও একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে সোমবার সকালে দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।

বিস্তারিত আসছে...