img

নয়াসড়কে মাদানী চত্বর উদ্বোধন

প্রকাশিত :  ১৭:৩৪, ১৭ ফেব্রুয়ারী ২০১৯

নয়াসড়কে মাদানী চত্বর উদ্বোধন

জনমত ডেস্ক ।। সিলেট নগরের নয়াসড়ক পয়েন্টের স্থাপিত চত্বরের নামকরণ করা হয়েছে ‘মাদানী চত্বর’। উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানীর (রহ.) স্মৃতি ধরে রাখতেই এ চত্বরের নামকরণ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানীর (রহ.) পুত্র মাওলানা সৈয়দ আসজাদ মাদানী এ চত্বরের উদ্বোধন করেন। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও তার সাথে ছিলেন।

উদ্বোধন শেষে আরিফুল হক চৌধুরী জানান, ‘১৯২২ সাল থেকে মাওলানা হোসাইন আহমদ মাদানী সিলেটের সঙ্গে সম্পর্কিত হন। প্রথম দিকে একটানা তিন বছর তিনি সিলেটে অবস্থান করেন। পরে ১৯৪৭ পূর্ববর্তী সময়ে প্রতিবছর রমজান মাসে সিলেট আসতেন। তাঁর কেন্দ্র ছিল ঐতিহাসিক নয়াসড়ক জামে মসজিদ। আজও এই প্রখ্যাত আলেমের স্মৃতি সিলেট নগরীতে সজীব রয়েছে। তাঁর স্মৃতি সংরক্ষণের জন্যই নয়াসড়ক পয়েন্টকে ‘মাদানী চত্বর’ নামে নামকরণ করা হয়েছে।’

\r\n\r\n\r\n

\"\"উদ্বোধনকালে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও নয়াসড়ক সহ সিলেটের ধর্মপ্রান মুসল্লি, উলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন। এর আগে নয়াসড়ক জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন মাওলানা আসজাদ মাদানী। এসময় দেশবাসী ও বিশ্বের মোসলমান নর-নারীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর পিতা মরহুম শফিকুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও শিরনী বিতরণ করা হয়।

img

সুনামগঞ্জে ৬ ঘন্টার ব্যবধানে দুই সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত

প্রকাশিত :  ১০:০৩, ০৪ জুন ২০২৬

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের দামোদরতপী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় শিশু রিক সূত্রধর নিহতের ৬ ঘন্টা পার হতে না হতেই একশো মিটার দুরত্বে এবার লেগুনার ধাক্কায় জরিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত জরিনা বেগম পূর্ব পাগলার মাহমদপুর গ্রামের ফজর আলীর স্ত্রী।

গতকাল বুধবার রাত ৮ টায় পূর্ব পাগলার মাহমদপুর এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পাশের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন জরিনা বেগম। এ সময় তিনি মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে সুনামগঞ্জগামী ‘রাব্বি পরিবহন’ নামের লেগুনা তাকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় মাটিতে লুটিয়ে পড়েন জরিনা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন লেগুনাটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, মাহমদপুরে লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। ঘাতক লেগুনা জব্দ করা হয়েছে।\'

সিলেটের খবর এর আরও খবর