img

সিলেট-সুনামগঞ্জ সড়কে ফের দুর্ঘটনা, নিহত ২

প্রকাশিত :  ১৪:৪৮, ২৩ মে ২০২৬

 সিলেট-সুনামগঞ্জ সড়কে ফের দুর্ঘটনা, নিহত ২

বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০মে) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরআগে মঙ্গলবার রাতে একই মহাসড়কের পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও একজন প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাহের সুনামগঞ্জ সদর থানাধীন নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- শান্তিগঞ্জ থানাধীন জয় কলেজ ইউনিয়নের গা আগলে গ্রামের মৃত মুছলেছ মিয়ার ছেলে আব্দুল জাহান(৪০) একই গ্রামের আবদুল জাহানের মেয়ে লুৎফা বেগম (৮) ও ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের গণিপুর গ্রামের কাদির মিয়ার তৌরিজ মিয়া।

আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সূত্রে জানা যায়, সুনামগঞ্জমুখী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করতে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ ও সড়ক পরিষ্কারের কাজ করেন।

এদিকে, মঙ্গলবার রাতে একই মহাসড়কের পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও একজন প্রাণ হারিয়েছেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ অলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে পৃথক স্থানে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।

উল্লেখ্য, একই মহাসড়কে দুর্ঘটনা যেন থামছেই না। গত ১৫ এপ্রিল পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন দুইজন। এছাড়া গতরাতে পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় আরেক দুর্ঘটনায় প্রাণ হারান একজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও ঝরল একটি প্রাণ।

স্থানীয়দের দাবি, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় মহাবিপন্ন চিতা বিড়াল আহত

প্রকাশিত :  ১৪:৪৪, ২৩ মে ২০২৬

মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল সড়কের পাশ থেকে গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় একটি মহাবিপন্ন বন্যপ্রাণী চিতা বিড়াল (Leopard Cat) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মে) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল টি রিসোর্ট এন্ড মিউজিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির কোন গাড়ির আঘাতে গুরুতর আহত হয়ে চিতা বিড়ালটি রাস্তার পাশে ছটফট করছিল এবং মৃত্যুর সঙ্গে লড়ছিল। অসহায় প্রাণীটির এই যন্ত্রণাকাতর অবস্থা দেখে সড়কে থমকে দাঁড়ান জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন নামের দুই মানবিক ব্যক্তি। তারা বুঝতে পারেন, দ্রুত ব্যবস্থা না নিলে বনের এই নিরীহ প্রাণটি হয়তো মারা যাবে। তারা কালবিলম্ব না করে তাৎক্ষণিকভাবে বিষয়টি ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’কে অবহিত করেন।

​খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে উদ্ধার করেন। পরে নিশ্চিত হওয়া যায়, এটি একটি মহাবিপন্ন চিতা বিড়াল, যা বাংলাদেশের বিরল বন্যপ্রাণীদের মধ্যে অন্যতম।

​উদ্ধারকারীরা চিতা বিড়ালটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন। বর্তমানে প্রাণীটি কিছুটা সুস্থ হলেও তার উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন স্বপন দেব সজল। তিনি জানান,

​\"আজ শুক্রবার হওয়ায় বন্যপ্রাণী চিকিৎসক পাওয়া যায়নি, যার কারণে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি। তারপরও প্রাণীটিকে বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিকেলে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে চিতা বিড়ালটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।

​প্রকৃতির এই নীরব ও অনিন্দ্যসুন্দর প্রাণীগুলো মানুষের অসচেতনতা এবং বনাঞ্চল সংলগ্ন সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিনিয়ত চরম ঝুঁকির মুখে পড়ছে।

​এ বিষয়ে প্রকৃতিপ্রেমী তারিক হাসান বনাঞ্চল ও এর আশপাশের সড়কে সকলকে অত্যন্ত সতর্কতার সাথে ও নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।

পরিবেশবাদীদের মতে, আহত এই চিতা বিড়ালটির করুণ দশা মনে করিয়ে দেয় যে—মানুষ ও প্রকৃতির সহাবস্থান রক্ষায় আমাদের এখনই আরও বেশি দায়িত্বশীল হওয়া জরুরি।


সিলেটের খবর এর আরও খবর