img

ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি

প্রকাশিত :  ০৬:৩৯, ২১ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:৪৭, ২১ এপ্রিল ২০২৪

ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি দিয়েছে  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোশিয়েশন)। 

রোববার (২১ এপ্রিল) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতির তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

গত ৬ ও ৭ মার্চ দুদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের ভোটগ্রহণ করা হয়। এরপর ৯ মার্চ দিনগত রাত দেড়টায় নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী আবুল খায়ের নির্বাচনের ফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হন। অন্যদিকে সম্পাদক পদে আওয়ামী লীগ তথা সরকার-সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) থেকে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক নির্বাচিত হন।

নির্বাচনে সম্পাদক, দুই সহ-সভাপতি, দুই সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য পদে আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ তথা সাদা প্যানেলের ১০ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে সভাপতিসহ ও তিনটি সদস্যসহ চার পদে বিএনপি-জামায়ত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণার পর ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতির দায়িত্ব না নেওয়ার আহ্বান জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গত ২৭ মার্চ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সই করা চিঠিতে এ আহ্বান জানানো হয়

দলীয় ফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করেই ৪ এপ্রিল সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন দায়িত্ব গ্রহণ করেন। তবে এই প্যানেল থেকে জয়ী নির্বাচিত অন্য তিন সদস্য দায়িত্ব গ্রহণ করেননি।

জাতীয় এর আরও খবর

img

শেষ ওভারে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশিত :  ১১:৪৭, ০২ মে ২০২৬

বাংলাদেশ নারী ক্রিকেট দল টানা দুই ম্যাচ হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে । সিরিজের তিন ও শেষ টি-টোয়েন্টি ছিল টাইগ্রেসদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তবে শেষ রক্ষা হয়নি। ৩ রানে হেরে শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

শনিবার (২ মে) তৃতীয় টি-টোয়েন্টিতে হানা দেয় বৃষ্টি। যার কারণে ম্যাচ নেমে আসে ৯ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের ওপর চড়াও হয় দুই লঙ্কান ওপেনার চামারি আতাপাত্তু আর ইমেশা দুলহানি। ৪৩ রানের জুটি গড়েন তারা। ১০ বলে ১৯ রান করে ইমেশা ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর তেমন কর কেউ দাঁড়াতে পারেননি। এতে নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন। 

৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ দুই বলে চার মেরে ১২ রান তোলেন দিলারা আক্তার। পরের ওভারে তিনি মাঠ ছাড়েন। এরপর সতর্ক ব্যাটিং আর সুযোগ বুঝে বাউন্ডারি মেরে রানের চাকা সচল রাখে স্বাগতিকরা।  

কিন্তু শেষের আগের ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান প্রয়োজন হয় টাইগ্রেসদের। থম বলে নিগার সুলতানা আউট হন। 

সুলতানা খাতুন পরের দুটি বলে ডাবলস নেন এবং চতুর্থ বলে চার মেরে উত্তেজনা বাড়ান। কিন্তু শেষ দুটি বলে প্রয়োজনীয় ৬ রান নিতে পারেননি তিনি। সিঙ্গেলস নেন শারমিন। তাতে ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন সোবহানা মোস্তারি।


জাতীয় এর আরও খবর