img

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে

প্রকাশিত :  ০৭:০৮, ২৫ অক্টোবর ২০২৬

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে গত ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় সাইফুর রহমান বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

এদিকে, জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ৩৩ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

জাতীয় এর আরও খবর

img

পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে ১ নভেম্বর

প্রকাশিত :  ০৯:৫২, ২৫ অক্টোবর ২০২৬

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন। পর্যটকদের সুবিধার্থে সেখানে নানা ধরনের প্রস্তুতি চলছে।

আজ রবিবার (২৫ অক্টোবর) পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন ২ হাজারের পরিবর্তে সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।


জাতীয় এর আরও খবর