img

বিশ্বকাপের টিকিট পেল পাকিস্তান নারী ক্রিকেট দল

প্রকাশিত :  ০৮:২৬, ১৮ এপ্রিল ২০২৫

বিশ্বকাপের টিকিট পেল পাকিস্তান নারী ক্রিকেট দল

ভারতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার জয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা। 

বৃহস্পতিবার থাইল্যান্ডকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ছয় দলের বাছাইপর্বে এটি স্বাগতিক দলের চতুর্থ জয়। এর আগে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাকিস্তান। 

এদিন শুরুতে ব্যাট করে পাকিস্তান ৬ উইকেটে ২০৫ রান তোলে। দলটির হয়ে তিনে নামা সিদ্রা আমিন ১০৫ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ফাতিমা সানা ৫৯ বলে ৬২ রান যোগ করেন। থাইল্যান্ড ১১৮ রানে অলআউট হয়। রামিন শামিম, ফাতেমা সানা ও নাশ্রা সাধু তিনটি করে উইকেট নিয়ে থাইল্যান্ডকে ধসিয়ে দেন। 

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে আট দল অংশ নেবে। এর মধ্যে ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ওই ছয় দল হলো স্বাগতিক ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 

বাছাইপর্ব থেকে দুই দল যাবে বিশ্বকাপে। এর মধ্যে পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেল। বাকি একটি জায়গার লড়াইয়ে আছে বাংলাদেশ, ওয়েষ্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। বাংলাদেশ রবিন রাউন্ড গ্রুপে শেষ ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে জিতলে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানা জ্যোতির দলের। 

অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের মুখোমুখি হবে। ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে জিতলে এবং পাকিস্তানের কাছে বাংলাদেশ হারলে নেট রান রেটের প্যাচে পড়ে যাবে বাংলাদেশ। একইভাবে আয়ারল্যান্ডকে যদি স্কটল্যান্ড হারিয়ে দেয় তারাও বিশ্বকাপে খেলার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। এই তিন দলের মধ্যে থেকে পয়েন্টে এগিয়ে থেকে নয়তো নেট রান রেটের হিসাবে একদল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এর মধ্যে আজ মাঠে নামছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। 

img

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

প্রকাশিত :  ১২:৪০, ১৭ এপ্রিল ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলাস ও জস ক্লার্কসনের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি। 

দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এ দিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চারে সাজানো।

এরপরই খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূরণ করেন তিনি। তার ইনিংস থামে ৫৯ রানে। এছাড়া ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম।