img

বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল

প্রকাশিত :  ১৪:৫১, ০৪ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:২১, ০৪ জুন ২০২৫

বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। সে ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমে ম্যাচের ষষ্ঠ মিনিটেই হামজার ম্যাজিক। জাতীয় দলের হয়ে প্রথম গোল করলেন হামজা। আর তাতেই লিড নিলো স্বাগতিকরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি খেলোয়াড় হামজা চৌধুরীকে উন্মাদনা কোনো কমতি নেই। সেই উম্মাদনা তিনি আরও বাড়িয়ে দিলেন ম্যাচের ষষ্ঠ মিনিটে। ঘরের মাঠে অভিষেক ম্যাচের ছয় মিনিটের মাথায় গোল করে দর্শকদের আনন্দে ভাসালেন হামজা। 

দলে ফেরা জামাল ভূঁইয়ার মাপা কর্নার হামজা পেয়ে যান বক্সের মধ্যে। অনেকটা লাফিয়ে উঠে হেডে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন হামজা। ষষ্ঠ মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেলো বাংলাদেশ। 

বাংলাদেশের জার্সিতে এটিই হামজার প্রথম গোল। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আভাস দিয়েছিলেন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ হামজা চৌধুরীকে খেলাবেন এবং ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামকে কিছু সময়ের জন্য খেলাবেন। দুজনই আজ শুরুর একাদশেই মাঠে নেমেছেন। 

বাংলাদেশ একাদশ: 

মিতুল মারমা (গোলরক্ষক), তাজউদ্দিন, সাদ উদ্দিন, সোহেল রানা, ফাহামিদুল, জামাল ভূঁইয়া, তপু বর্মন, রাকিব হোসেন, কাজেম শাহ, তারিক কাজী, হামজা চৌধুরী।

img

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

প্রকাশিত :  ১২:৪০, ১৭ এপ্রিল ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলাস ও জস ক্লার্কসনের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি। 

দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এ দিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চারে সাজানো।

এরপরই খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূরণ করেন তিনি। তার ইনিংস থামে ৫৯ রানে। এছাড়া ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম।