img

সাগরিকার হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ

প্রকাশিত :  ১৫:৩৫, ১১ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:৪০, ১১ জুলাই ২০২৫

সাগরিকার হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ
খেলার দ্বিতীয় মিনিটে শুরু হওয়া গোল উৎসব চলল শেষ সময় অবধি। মোসাম্মৎ সাগরিকা উপহার দিলেন হ্যাটট্রিক, মুনকি আক্তার লক্ষ্যভেদ করলেন দুবার। বিশাল জয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বাংলাদেশ।
এদিন এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের আটজনকেই শুরুর একাদশে রাখেন কোচ পিটার বাটলার। এতে শুরুর বাঁশি বাজতেই আক্রমণাত্মক রূপে দেখা যায় স্বাগতিক দলকে। খেলার দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার স্বপ্না রানী। মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। শুরু থেকেই বিপর্যস্ত শ্রীলঙ্কান রক্ষণ কিছুতেই থামাতে পারেনি বাংলাদেশের গতিময় আক্রমণ।

১৫ ও ১৯ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেও ৩৭ মিনিটে ঠিকই স্কোরশিটে নাম তোলেন সাগরিকা। সিনহা জাহানের ক্রস থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান এই ‘নাম্বার টেন’। প্রথমার্ধে আরও দুটি গোল পেলেও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়।

বিরতির পর গোলের তাণ্ডব চালায় বাংলাদেশ। এ সময় লঙ্কানদের জালে ছয়বার গোল উদযাপন করে বাংলাদেশ। ৪৮ মিনিটে মুনকি, ৫০ মিনিটে সিনহা এবং এরপর ৫৩ ও ৫৮ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। ৮৫ মিনিটে স্কোরলাইন ৮-০ করেন রুপা আক্তার। বন্যার কর্নার থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চোখ ফাঁকি দেন রুপা। ৯০ মিনিটের পর সান্ত্বনার গোলের দেখা পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের রক্ষণের দূর্বলতার সুযোগ কাজে লাগান প্রতিপক্ষ ফুটবলার লাইয়ানশিকা। এর পর পরই শান্তি মার্ডি বাংলাদেশকে উপহার দেন নয় নম্বর গোল।

বাংলাদেশসহ চলতি আসরে অংশ নিচ্ছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় বদলে গেছে টুর্নামেন্টের ফরম্যাট। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন। ২০২৪ সালে সর্বশেষ এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল বাংলাদেশ। পাঁচ আসরে এরই মধ্যে চারবার শিরোপা জেতার নজির রয়েছে লাল-সবুজ মেয়েদের।

আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা। ১৯ জুলাই দ্বিতীয়বার শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফঈদার দল, আর ২১ জুলাই টুর্নামেন্টের শেষ ম্যাচে আবারও প্রতিপক্ষ নেপাল।

পাঁচটি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সে জন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। এখন চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। আর শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্খিত ট্রফি।

১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার পর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের সামনে পড়বেন স্বপ্না–সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

বয়সভিত্তিক সাফে বাংলাদেশের প্রাপ্তির ঝুলি বেশ ভারি। সর্বশেষ ২০২৪ সালে এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় তারা। সেই হিসেবে এখন পর্যন্ত পাঁচ আসরে চারবারই শিরোপা জিতেছে বাংলাদেশ।

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

এলপিএলে সাকিব ও তাসকিন, খেলবেন কোন দলে

প্রকাশিত :  ১০:৫২, ২৩ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:০৮, ২৩ মে ২০২৬

সাকিব আল হাসান আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন । লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংস দলের হয়ে খেলবেন তিনি। একই দলে খেলবেন আরেক অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

এলপিএলের পক্ষ থেকে সাকিবের কার্ড–সংবলিত এক পোস্টে বলা হয়েছে, ‘টি-টুয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিলেন জাফনা কিংসে। এলপিএল সামনে রেখে তাঁকে দলে নেওয়া হয়েছে। চাপের মুহূর্তে তাঁর অভিজ্ঞতা ও স্থিরতাই হয়ে ওঠে দলের বড় ভরসা।’

পৃথক পোস্টে তাসকিনকে দলে নেওয়ার কারণ ব্যাখা করে এলপিএল জানিয়েছে, 'জাফনা পেস আক্রমণ যুক্ত করল আগুন ঝরানো শক্তি।’ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ২০২৪ সালে খেলেছিলেন তাসকিন। 

এর আগেও এলপিএলে খেলেছেন সাকিব। ২০২৩ সালের এলপিএলে গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এলপিএলে পাঁচ আসরের চারবারই শিরোপা জেতে জাফনা। এবার বাংলাদেশি এই দুজন ছাড়াও সরাসরি চুক্তিতে দলটি নিয়েছে ভানুকা রাজাপাকসা ও দুনিথ ওয়েলালাগেকে। 

গত দুই বছর বন্ধ থাকার পর এবার আবারও শুরু হতে যাচ্ছে এলপিএল। এবারের টুর্নামেন্ট শুরু হবে ১৭ জুলাই, চলবে ৮ আগস্ট পর্যন্ত। কলম্বোয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবের জাফনা কিংস মুখোমুখি হবে গল মার্ভেলসের।

সাবিক আল হাসান সর্বশেষ স্বীকৃত টি-টুয়েন্টি খেলেছেন গত জানুয়ারিতে। তখন আইএলটি-টুয়েন্টিতে মুম্বাই এমিরেটসের হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার।