img

সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের মুশতাক আহমদের মতবিনিময়

প্রকাশিত :  ০৯:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

 সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের মুশতাক আহমদের মতবিনিময়

খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী, সোয়াস লন্ডন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি হাফেজ শেখ মুশতাক আহমদ বলেছেন, আমরা আশা করি আগামী দিনে সাচ্চা দেশপ্রেমিক জনতাই বৈষম্যমুক্ত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজ রাজনীতিতে প্রকৃত দেশপ্রেমের অভাব রয়েছে, রাজনীতির লক্ষ্য যদি হয় ক্ষমতা, তাহলে এই রাজনীতির দ্বারা দেশ ও জাতি উপকৃত হতে পারে না। আমরা একটি ভারসাম্যপূর্ণ ও বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় জগন্নাথপুর সৈয়দপুর আগুন কোনা নিজ বাড়িতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দপুর চৌধুরীবাড়ি জামে মসজিদ ইমাম মাওলানা সৈয়দ আবু আলী সভাপতিত্বে ও শেখ হরুফ মিয়া শেখ জাবের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শেখ জাকারিয়া আহমদ, সৈয়দ আকবর আলী, খলিল আহমদ চৌধুরী, শেখ শাহবির আহমদ, শেখ নেছার আহমদ, মাওলানা শামিম আহমদ, মাওলানা রশিদ আহমেদ, মাওলানা মুরছালিন আহমদ, মাওলানা মারজান ফেদাউস, মাওলানা আফসার আহমদ, মাওলানা সৈয়দ তাজুল ইসলাম।


সিলেটের খবর এর আরও খবর

img

কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে হাইকোর্টে ব্যারিস্টার সুমনের রিট

প্রকাশিত :  ১৩:০৬, ১৫ এপ্রিল ২০২৬

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন) কারাগারে থাকা অবস্থায় আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেছেন।

আজ বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করা হয়। রিটে ঢাকা জেলা প্রশাসকের কাছে করা তার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রুল জারির আর্জিও জানানো হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে।

এর আগে রোববার (১২ এপ্রিল) বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্রে স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করা হয়। ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ ওই আবেদন দাখিল করেন।

আবেদন সূত্রে জানা যায়, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ এপ্রিল। যেহেতু ব্যারিস্টার সুমন বর্তমানে কারাবন্দি, তাই জেল কোড অনুযায়ী তার স্বাক্ষর গ্রহণে জেলা প্রশাসকের অনুমতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে আগ্রহী। প্রার্থিতার জন্য ফরমে তার স্বাক্ষর প্রয়োজন হওয়ায় দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাগারে থাকলেও আইনজীবী পেশাজীবীদের শীর্ষ সংগঠন বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন।


সিলেটের খবর এর আরও খবর