img

বাজেট ২০২৬/২৭ : টাওয়ার হ্যামলেটস কাউন্সিল চায় আপনার মতামত

প্রকাশিত :  ০৭:০৬, ০৩ নভেম্বর ২০২৫

বাজেট ২০২৬/২৭ : টাওয়ার হ্যামলেটস কাউন্সিল চায় আপনার মতামত

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আগামী ২০২৬/২৭ সালের বাজেট নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রক্রিয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও কমিউনিটি সংস্থার মতামত জানতে চাচ্ছে। এই লক্ষ্যেই কাউন্সিল একটি গণপরামর্শ শুরু করেছে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে ‘বাজেট কনসালটেশন বুকলেট বা বাজেট পরামর্শপত্র’-এ। এই গুরুত্বপূর্ণ নথিটি ডাউনলোড করা যাবে https://towerhamlets.govocal.com/en-GB/projects/budget2026 এই ওয়েবসাইট থেকে, যেখানে গিয়ে সহজেই আপনার মতামত জানাতে পারেন।

কাউন্সিল জানিয়েছে, অনেক অন্যান্য প্রতিষ্ঠানের মতো, তারা বর্তমানে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি। বিদ্যুৎ, খাদ্য ও কর্মচারী খরচে মুদ্রাস্ফীতি বাড়ায় বাজেটকে চাপে ফেলেছে। অন্যদিকে, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি মানুষ আমাদের সার্ভিসের উপর নির্ভরশীল। কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থও বছরের পর বছর কমানো হয়েছে।

২০২৫-২৬ সালের জন্য, কাউন্সিল প্রায় ১.৪ বিলিয়ন পাউন্ড খরচ করবে পাবলিক সার্ভিসগুলোতে এবং মানুষের জীবন উন্নয়নের জন্য। বাজেটের প্রায় অর্ধেকই শিশু ও অসহায় প্রাপ্তবয়স্কদের সহায়তায় ব্যয় হয়।

২০১০ সাল থেকে কেন্দ্রীয় সরকারের বাজেট কর্তন ও বাড়তি চাহিদার মুখে, কাউন্সিল ইতিমধ্যে ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সাশ্রয় করেছে। আগামী তিন বছরে আরও ৪২ মিলিয়ন পাউন্ড সাশ্রয় বা সেভ করার পরিকল্পনা করা হয়েছে।

অর্থনৈতিক চ্যালেঞ্জ, সংবেদনশীল ও অসহায় বাসিন্দাদের সংখ্যা বৃদ্ধি ও জনসংখ্যার বৃদ্ধির পরও, কাউন্সিল গর্বের সঙ্গে জানিয়েছে যে তারা ফ্রন্টলাইন সেবায় বিনিয়োগ চালিয়ে যাচ্ছে এবং লন্ডনের মধ্যে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল ট্যাক্স ষষ্ঠতম সর্বনিম্ন।

কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষেবার ওপর প্রভাব কমাতে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যক্রমের খরচ কমানো হয়েছে এবং সেবা প্রদানের ক্ষেত্রে আরও দক্ষতা আনা হয়েছে, যার মধ্যে রয়েছে কর্মীশক্তি পুনর্গঠন।

কাউন্সিল আরও জানিয়েছে, বর্তমানে অর্থের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে হবে, পাশাপাশি দীর্ঘমেয়াদে সাশ্রয় ও আয় বৃদ্ধির জন্য নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে।

এই গণ পরামর্শে অংশগ্রহণের মাধ্যমে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা বাজেট প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলতে পারবেন এবং ভবিষ্যতের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।


কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে নতুন স্পিকার ও ক্যাবিনেট ও কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা

প্রকাশিত :  ১৫:৪৬, ২৯ মে ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ নতুন স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সভাটি বুধবার ২০ মে হোয়াইটচ্যাপেল রোডস্থ টাউন হলে অনুষ্ঠিত হয়।

বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাক আহমেদ স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ল্যান্সবারি ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন। স্পিকার হিসেবে তিনি বারার প্রথম নাগরিক (ফা‍‍রস্ট সিটিজেন) হিসেবে বিভিন্ন নাগরিক ও আনুষ্ঠানিক আয়োজনে  প্রতিনিধিত্ব করবেন এবং বারার একজন দূত হিসেবে কাজ করবেন। তিনি কাউন্সিল সভায় সভাপতিত্ব করবেন এবং গুরুত্বপূর্ণ অতিথিদের স্বাগত জানাবেন।

নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় স্পিকার বলেন, “এটি আমার জন্য গভীর সম্মান, বিনয় এবং বড় দায়িত্বের মুহূর্ত। টাওয়ার হ্যামলেটসের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ, যাদের আস্থা আমার জনসেবার আকাঙ্খাকে সম্ভব করে তোলে এবং যা একজন নির্বাচিত প্রতিনিধির জন্য সর্বোচ্চ সম্মান।” তিনি আরও বলেন, “আমার জীবনের শুরুটা ছিল সাধারণ কাজ, দীর্ঘ পরিশ্রম এবং দৃঢ় মনোবলের মাধ্যমে গড়ে ওঠা। রেস্টুরেন্টে কাজ থেকে শুরু করে ব্যবসা এবং পরবর্তীতে পরিবার লালন-পালনের পাশাপাশি শিক্ষায় ফিরে আসা - এসব অভিজ্ঞতা আমাকে কাজের মর্যাদা, সুযোগের গুরুত্ব এবং সাধারণ মানুষের ত্যাগ সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে।” তিনি টাওয়ার হ্যামলেটসকে আধুনিক ব্রিটেনের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, \"এটি বৈচিত্র্যময়, দৃঢ়, উচ্চাকাঙ্ক্ষী এবং কমিউনিটি-কেন্দ্রিক একটি বারা।\"

তিনি জানান, পরবর্তী কাউন্সিল সভায় তাঁর নির্বাচিত দাতব্য সংস্থাগুলোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

গত ৭ মে ২০২৬ অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের পর নতুন প্রশাসনের ক্যাবিনেট পোর্টফোলিও ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নামও এই এজিএম-এ চূড়ান্ত করা হয়। কাউন্সিলর মাইউম তালুকদার বিধিবদ্ধ (স্ট্যাটুটরি) ডেপুটি মেয়র হিসেবে বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় মোকাবেলা, গ্রাহক সেবা উন্নয়ন এবং স্বেচ্ছাসেবী খাত সম্পৃক্ততা বিষয়ক পোর্টফোলিও (ক্যাবিনেট মেম্বার ফর ট্যাকলিং ইনইকুয়ালিটি অ্যান্ড দ্য কস্ট অব লিভিং, ইমপ্রুভিং কাস্টমার সার্ভিসেস, অ্যান্ড ভলান্টারি সেক্টর এনগেজমেন্ট) পরিচালনা করবেন। ক্যাবিনেট মেম্বার ফর হোমবিল্ডিং অ্যান্ড এনহ্যান্সিং কাউন্সিল হোমস অ্যান্ড নেবারহুডস (গৃহনির্মাণ ও কাউন্সিল আবাসন এবং আশপাশের এলাকার উন্নয়ন) হিসেবে কাউন্সিলর সাইদ আহমেদ, ক্যাবিনেট মেম্বার ফর ফাইন্যান্স, অ্যাসেটস অ্যান্ড গভর্নেন্স (অর্থ, সম্পদ ও প্রশাসন) হিসেবে কাউন্সিলর আবু তালহা চৌধুরী, ক্যাবিনেট মেম্বার ফর সেফ কমিউনিটিজ অ্যান্ড কমিউনিটি কোহেশন (নিরাপদ সম্প্রদায় ও সামাজিক সংহতি বিষয়ক) হিসেবে কাউন্সিলর কবির আহমেদ এবং ক্যাবিনেট মেম্বার ফর এ ক্লিন অ্যান্ড গ্রিন বারা (পরিচ্ছন্ন ও সবুজ বারা) হিসেবে কাউন্সিলর শফি আহমেদ দায়িত্ব পালন করবেন।

এছাড়া, ক্যাবিনেট মেম্বার ফর হেলদি, কেয়ারিং অ্যান্ড ইনক্লুসিভ কমিউনিটিজ সুস্বাস্থ্য, সেবা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ) হিসেবে কাউন্সিলর সাবিনা আক্তার, ক্যাবিনেট মেম্বার ফর লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম (অবকাশ, সংস্কৃতি ও পর্যটন) হিসেবে কাউন্সিলর মিনারা খাতুন, এবং ক্যাবিনেট মেম্বার ফর জবস, এন্টারপ্রাইজ, স্কিলস অ্যান্ড গ্রোথ (কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা ও প্রবৃদ্ধি) হিসেবে কাউন্সিলর সোনালি মিয়া এবং ক্যাবিনেট মেম্বার ফর চিলড্রেন, ইয়াং পিপল অ্যান্ড লাইফ চান্সেস (শিশু, তরুণ ও জীবনমান উন্নয়ন) হিসেবে কাউন্সিলর ফয়সাল আহমেদ দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে কাউন্সিলের গুরুত্বপূর্ণ কমিটিগুলোর চেয়ারদের নামও নিশ্চিত করা হয়েছে। ওভারভিউ অ্যান্ড স্ক্রুটিনি কমিটির (সার্বিক পর্যালোচনা ও যাচাই কমিটি) চেয়ার হয়েছেন কাউন্সিলর হালিমা ইসলাম, ডেভেলপমেন্ট (উন্নয়ন) কমিটির চেয়ার কাউন্সিলর আবদুল ওয়াহিদ এবং স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট (কৌশলগত উন্নয়ন) কমিটির চেয়ার হয়েছেন কাউন্সিলর আমিন রহমান। জেনারেল পারপোসেস (সাধারণ উদ্দেশ্য) কমিটির চেয়ার হিসেবে রয়েছেন কাউন্সিলর কামরুল হোসেন, পেনশনস কমিটির চেয়ার কাউন্সিলর সুলুক আহমেদ এবং লাইসেন্সিং কমিটি ও লাইসেন্সিং রেগুলেটরি (লাইসেন্সিং কমিটি ও লাইসেন্সিং নিয়ন্ত্রণ) কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কাউন্সিলর পিটার গোল্ডস। হিউম্যান রিসোর্সেস (মানবসম্পদ) কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কাউন্সিলর হারুন মিয়া।

কাউন্সিলের এজিএমের পূর্ণাঙ্গ এজেন্ডা কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

কমিউনিটি এর আরও খবর