img

বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিতে গ্রুপ পরিবর্তনের চিন্তা আইসিসির

প্রকাশিত :  ০৪:৫৩, ১৮ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিতে গ্রুপ পরিবর্তনের চিন্তা আইসিসির

ভিসা জটিলতার কারণে ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেননি। তবে তিনি অনলাইনে বৈঠকে যুক্ত হন। শনিবার গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির বৈঠকে পুরোনো নানা ইস্যু আবারও আলোচনায় আসে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল আইসিসির এই বৈঠকের মূল উদ্দেশ্য। তবে বৈঠকে ঠিক কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি। তবে শনিবারের সভায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে আইসিসির প্রতিনিধি দল ফিরে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারে। দুই পক্ষই মনে করছে, এই আলোচনা চলতে থাকবে এবং একটি ইতিবাচক সমাধান হবে।

কাল ভোরে ঢাকায় এসেছিলেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ । ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা আগে ছিলেন আইসিসির এ বিভাগের অপারেশন্স ম্যানেজার। ভিসা প্রত্যাশার চেয়ে দেরিতে পাওয়ায় গৌরব সাক্সেনা সরাসরি উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। তিনি আইসিসির জেনারেল ম্যানেজার ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্স বিভাগের।

বিসিবি রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ড থেকে আইসিসির ২ প্রতিনিধিকে নতুন এক প্রস্তাব দেওয়া হয়েছে। আর সেটা হলো বাংলাদেশের গ্রুপটাই বদলে দেওয়া। সেক্ষেত্রে বি গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে, কারণ সে গ্রুপের সবকটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। 

বিবৃতিতে বলা হয়, ‘আলোচনায় বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তর করার জন্য। পাশাপাশি দল, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগও আইসিসির কাছে তুলে ধরা হয়। বৈঠকটি গঠনমূলক, সৌহার্দপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষ খোলামেলাভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান সহজ করতে বাংলাদেশ দলকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় আসে।’

বিসিবির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। বিসিবি জানিয়েছে, দুই পক্ষই এ বিষয়ে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয়। নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলংকায় নিজদের ম্যাচগুলো খেলতে চায় বাংলাদেশ। নিজেদের অবস্থানে বিসিবি অনড় থাকলেও আইসিসি চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ যেন বিশ্বকাপে অংশ নেয়।

img

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

প্রকাশিত :  ১২:৪০, ১৭ এপ্রিল ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলাস ও জস ক্লার্কসনের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি। 

দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এ দিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চারে সাজানো।

এরপরই খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূরণ করেন তিনি। তার ইনিংস থামে ৫৯ রানে। এছাড়া ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম।