img

পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার

প্রকাশিত :  ০৭:৫৩, ২৬ জানুয়ারী ২০২৬

পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় বড় সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান। আইসিসির সিদ্ধান্তকে ‘অন্যায্য ও বৈষম্যমূলক’ মনে করে পাকিস্তান এখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। 

সরকারের ঘনিষ্ঠ সূত্র দ্য নিউজকে জানিয়েছে, ফেডারেল সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জাতীয় দল বিশ্বকাপে পাঠানোর অনুমতি নাও দিতে পারে। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে ইসলামাবাদে অসন্তোষ বাড়ছে। আইসিসির ‘স্পষ্ট দ্বিমুখী নীতি’ই এর মূল কারণ বলে মনে করছে সরকার।

 বাংলাদেশ নিরাপত্তার কথা জানিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চেয়েছিল। আইসিসি সেই আবেদন নাকচ করে। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হয়। এই সিদ্ধান্তের পরই ইসলামাবাদ নড়েচড়ে বসে।

আজ (২৬ জানুয়ারি) সোমবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বৈঠকে বসার কথা। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
একজন জ্যেষ্ঠ সরকারি সূত্র বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর হাতে। তবে প্রাথমিক ইঙ্গিত বলছে, সরকার পাকিস্তানকে বিশ্বকাপে অংশ নিতে নাও দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘এটা শুধু ক্রিকেটের বিষয় না। এটা নীতির প্রশ্ন। বাংলাদেশকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আইসিসির সৎমায়ের মতো আচরণ পাকিস্তানকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।’

ওই সূত্র জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দ্বৈত নীতি চলতে পারে না। তিনি বলেন, ‘আন্তর্জাতিক খেলায় দুই রকম মানদণ্ড থাকতে পারে না। একদিকে ভারত ইচ্ছেমতো ভেন্যু বেছে নিতে পারে। অন্যদিকে বাংলাদেশ নিরাপত্তার কথা বলেও ভেন্যু বদলাতে পারে না। আইসিসি যদি সত্যিই বিশ্বব্যাপী ক্রিকেট চায়, তাহলে এই বাছাই করা নীতি বন্ধ করতে হবে।’

এর আগে মহসিন নাকভি আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান। তিনি বলেন, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া আইসিসির নীতিগত অসঙ্গতি তুলে ধরে। এতে ন্যায্যতার চেতনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে নাকভি পরিষ্কার করে দেন, পিসিবি সরকারের সিদ্ধান্তই মানবে। তিনি বলেন, ‘পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়া বা না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের। পিসিবি সেই নির্দেশ মানতে বাধ্য।’

এদিকে লাহোরে এক বৈঠকে পাকিস্তানের ক্রিকেটাররা চেয়ারম্যান নাকভির পাশে থাকার কথা জানিয়েছেন। খেলোয়াড়রা একমত হয়ে বলেন, সরকার যে সিদ্ধান্ত নেবে, বিশ্বকাপ খেলা বা না খেলা সেই সিদ্ধান্তই তারা মানবেন।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

কারা উঠল শেষ বত্রিশে, বাদ পড়ল কারা

প্রকাশিত :  ০৭:০৬, ২৬ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে শেষ বত্রিশের সমীকরণ। এখন পর্যন্ত ১১টি দল নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে, আর বাকি দলগুলো লড়ছে পরবর্তী পর্বের টিকিটের জন্য।

স্বাগতিক মেক্সিকো প্রথম দল হিসেবে শেষ বত্রিশে ওঠে। ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে তারা। এর আগে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত করেছিল মেক্সিকো।

দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে যায় তারা। নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছিল স্বাগতিকরা।

‘ই’ গ্রুপে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করে জার্মানি। এর আগে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্ট শুরু করেছিল জার্মানরা।

‘জে’ গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানো ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৮ গোলের মালিকও হন তিনি। এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

‘আই’ গ্রুপ থেকে শেষ বত্রিশে উঠেছে ফ্রান্স ও নরওয়ে। ইরাককে ৩-০ গোলে হারিয়ে জায়গা নিশ্চিত করে ফরাসিরা। ওই ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের জয়ে দুটি গোল করেছিলেন তিনি।

একই গ্রুপে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা দলটি প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়েছিল।

‘কে’ গ্রুপ থেকে শেষ বত্রিশে উঠেছে কলম্বিয়া। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি। এর আগে উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছিল তারা।

‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ বত্রিশে উঠেছে সুইজারল্যান্ড। সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হওয়া দলটি ভ্যাঙ্কুভারে সহ-স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়ে নিজেদের অগ্রযাত্রা নিশ্চিত করে।

একই গ্রুপ থেকে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। কাতারকে ৩-১ গোলে হারানোর পর তাদের নকআউট পর্বে খেলা নিশ্চিত হয়।

‘সি’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ বত্রিশে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারায় তারা। ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। সাত পয়েন্ট ও ছয় গোল ব্যবধানে গ্রুপসেরা হয়ে শেষ বত্রিশে ওঠে ব্রাজিল। একই গ্রুপ থেকে জায়গা করে নিয়েছে মরক্কোও।

অন্যদিকে ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার দেশটি।

এ পর্যন্ত বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করা দলগুলো হলো—মেক্সিকো, যুক্তরাষ্ট্র, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে, কলম্বিয়া, সুইজারল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।

সূত্র: আল-জাজিরা

খেলাধূলা এর আরও খবর