img

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, ফাঁকা হচ্ছে ঢাকা

প্রকাশিত :  ০৫:৪৭, ১০ ফেব্রুয়ারী ২০২৬

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, ফাঁকা হচ্ছে ঢাকা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে গ্রামে ফেরার এই ঢল এখন চোখে পড়ার মতো। বাসস্ট্যান্ডগুলোতে দূরপাল্লার বাস ধরতে ঘরমুখো ভোটারদের ভিড় ও ব্যস্ততা দেখা যাচ্ছে।

কারও হাতে ব্যাগ, কারও মাথায় বস্তা—অনেকে আবার পরিবার-পরিজন নিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। কেউ দল বেঁধে পিকআপ কিংবা ট্রাকে করে বাড়ির পথে রওনা হয়েছেন। এদিকে যাত্রীর চাপ বাড়ার সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। যাত্রীরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন তারা।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সেই চিরচেনা দৃশ্য। 

পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল বুধবার থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ।

রাজধানীর কমলাপুর স্টেশনেও ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পেয়ে সবাই এভাবে নিজ এলাকায় ছুটছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

চাকরি ও কর্মসূত্রে ঢাকা ও গাজীপুরে দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ বসবাস করেন। কর্মজীবী এই বিপুল সংখ্যক মানুষের স্থায়ী ঠিকানা গ্রামে, মফস্বল শহরে। তারা নিজ নিজ এলাকার ভোটার। গত ১৭ বছর ধরে ভোট দিতে না পারা বহু মানুষ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান, যা নির্বাচনি প্রচারের সময় স্পষ্ট হয়ে ওঠে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ঘিরে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলেও পোশাক শ্রমিকরা পেয়েছেন চার দিনের ছুটি। এই সুযোগে ঢাকা ও গাজীপুরের অস্থায়ী ঠিকানার ভোটাররা তাদের স্থায়ী ঠিকানার পথে ছুটেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। 

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রায় দেবেন দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকরা। এই উপলক্ষে ১১ ফেব্রুয়ারি (বুধবার), ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সাধারণ ছুটি। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। অবশ্য শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারিও (মঙ্গলবার) ছুটি। এই সূচি ধরে যেমন ভোট দেওয়ার জন্য, তেমনি স্বজনদের সঙ্গে সময় কাটানোর জন্যও মানুষ বাড়ি ছুটছে।

সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর, ঢুলিভিটা, নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, আমিনবাজার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়াসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখা যায় ঘরমুখো যাত্রীর চাপ।


img

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

প্রকাশিত :  ০৭:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লার দেবীদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই যুবকের ভাবি।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমনকে (২৫) আটক করেছে পুলিশ।  

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মরিুজ্জামন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো বড়শালঘর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬৫) ও তার নাতনি ইসরাত (৮ মাস)।

এ ঘটনায় পেয়ারা বেগমের পুত্রবধূ রায়েয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। এরপর তার আট মাস বয়সী ভাতিজি আসরাতকে আছড়ে মেরে হত্যা করেন। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

পরে স্থানীয়রা এসে রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। এ সময় অভিযুক্ত ইমনকে আটক করে পাশের একটি ঘরে আটকে রাখে। পরে পুলিশ এলে তাকে সোপর্দ করা হয়। 

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মরিুজ্জামন বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে জানাতে পারব।’

বাংলাদেশ এর আরও খবর