img

রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

প্রকাশিত :  ০৫:১৭, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫ আগস্ট এবং এর পরবর্তী সময়ে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিস্তারিত বর্ণনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সাক্ষাৎকারটি প্রকাশের পর তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

\r\n

এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সাক্ষাৎকারের বিভিন্ন দিক নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সেহরির আয়োজন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন বয়ান তৈরি করে মানুষকে ভুল বোঝানোর সুযোগ নেই।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাষ্ট্রপতিকে নিয়োগ দেয়া হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়। সে সময় শেখ হাসিনা এমন কাউকে রাষ্ট্রপতি করতে চান নাই, যার ব্যক্তিত্ব শেখ হাসিনার থেকে বেশি পাওয়ারফুল হয়। তো তিনি এমন একজনকে আসলে মহামান্যের জায়গায় রেখেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির বক্তব্যে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আমি মনে করি, এসব বিষয় সামনে আসা প্রয়োজন ছিল, যাতে দেশের মানুষ জানতে পারে অতীতে কারা শেখ হাসিনার ঘনিষ্ঠদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এবং রাজনৈতিক বাস্তবতায় কাদের ওপর নির্ভর করতে হয়েছে।

আসিফ মাহমুদ আরও বলেন, রাষ্ট্রপতির বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থান ও দেশের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ ছিল, সেটিও স্পষ্ট হয়েছে। তার ভাষায়, মানুষ এখন রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন; তাই ফ্রেমিং বা বয়ান তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই।

সাবেক এ উপদেষ্টা বলেন,  সুতরাং এই যে আমরা দেখছি একের পর এক পর্ব আসতেছে, এই পর্বগুলো দেখতে শুধু নাইস এন্ড এট্রাক্টিভই। এর বেশি কিছু কিন্তু মানুষের মনে বড় ধরনের প্রভাব তৈরি করতে পারবে না।

এ সময় স্থানীয় নির্বাচনে দলের পক্ষ থেকে মেয়র পদে নির্বাচন করার জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই অংশ নেবে এনসিপি এমনটা জানিয়ে দ্রুত নির্বাচনের রূপরেখা দেয়ার দাবি জানান তিনি।

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে নিজেদের সাথেই প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বিএনপির সাংসদদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ পড়ার আহ্বান জানান। 

সংসদে ও রাজপথে জুলাই সনদ বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 




img

হামে সারাদেশে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত :  ১২:৫৯, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:০৯, ৩০ এপ্রিল ২০২৬

হামে আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে আরও ১ হাজার ২৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ১৫১ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৭ হাজার ১৩১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৫ হাজার ২৮ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৫ হাজার ১৫৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২১ হাজার ৭৫৬ জন শিশু। 

বাংলাদেশ এর আরও খবর