নীলা ইস্রাফিলের প্রশ্ন

img

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে জামায়াত-এনসিপি খেপল কেন?

প্রকাশিত :  ১৩:৩০, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে জামায়াত-এনসিপি খেপল কেন?

সম্প্রতি  কালের কণ্ঠ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একান্ত সাক্ষাৎকার প্রকাশ করেছে। দুই পর্বে প্রকাশিত রাষ্ট্রপতির ওই ‘সাহসী সাক্ষাৎকার’ দেশ ও দেশের বাইরে আলোচিত হয়েছে। দেশের বাইরের অনেক মিডিয়া কালের কণ্ঠের বরাত দিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎকার থেকে সংবাদ প্রকাশ করেছে।

এতে অন্তর্বর্তী সরকার গঠন, অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রাষ্ট্রপতি।

তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে সংবিধান লঙ্ঘন করেছেন।

রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ জাতায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এত খেপল কেন—এমন প্রশ্ন রেখেছেন নীলা ইস্রাফিল।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই প্রশ্ন রেখে একটি পোস্ট করেছেন তিনি।

ফেসবুক পোস্টে নীলা ইস্রাফিল বলেন, ‘রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে বিএনপিসহ লিবারেশন, প্রগতিশীল, বামপন্থী ও আহলে সুন্নাত ঘরানার দলগুলো চুপচাপ থাকলেও জামায়াত-এনসিপি এতো খেপল কেন?’


img

‘বাচ্চা কান্দে ক্যান’ বলে মুখ চেপে ধরে হত্যার অভিযোগ

প্রকাশিত :  ১২:২৯, ১৭ এপ্রিল ২০২৬

\'এতো ভোরে তোর বাচ্চা কাঁন্দে ক্যান। কান্না থামা, নাইলে মাইরা ফালামু\'- এমন কথা বলে তিন মাসের শিশুর মুখ চেপে ধরে মায়ের সামনে হত্যার অভিযোগ উঠেছে সৎবাবার বিরুদ্ধে।

আজ শুক্রবার ভোরে ঢাকার দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় একটি বাসায় এই হত্যাকাণ্ড ঘটে।

শিশুটির মা রাজিয়া খাতুন দারুস সালাম থানায় স্বামী অপূর্বর (২২) বিরুদ্ধে হত্যা মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবারই তাকে আদালতে পাঠানো হয়। আদালত কারাগারে পাঠিয়েছেন তাকে।

পুলিশ জানিয়েছে, রাজিয়া খাতুনের প্রথম স্বামীর ঘরে দুই সন্তান। বড় মেয়ে তার সাভারে নানীর কাছে থেকে। সপ্তাহখানেক আগে তিন মাসের ছেলেকে কোলে নিয়ে অপূর্বের সঙ্গে রাজিয়ার দ্বিতীয় বিয়ে হয়। অবশ্য অপূর্বর এটি প্রথম বিয়ে। তারা বর্ধনবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। অপূর্ব মাদকাসক্ত এবং এলাকায় খুচরা মাদক বিক্রি করেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া সমকালকে বলেন, শুক্রবার ভোরে শিশুটি বিছানায় মায়ের পাশে কান্নাকাটি করছিল। এ সময় ঘুম থেকে জেগে উঠে অপূর্ব স্ত্রীকে শিশুর কান্না থামাতে বলে। কান্না না থামালে শিশুকে মেরে ফেলার বলে হুমকি দেন। শিশুটির কান্না থামছিল না। এ সময় অপূর্ব হাত দিয়ে তার মুখ চেপে ধরে। একপর্যায়ে দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

ওসি জাকারিয়া আরও বলেন, শিশুটির মা রাজিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় আনে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।