সরকার মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে । ফেব্রুয়ারি মাসের মতো এ মাসেও প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেনের দাম ১২০ টাকা, পেট্রলের দাম ১১৬ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ রবিবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হলো।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। তন্মমধ্যে ৬ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে সেগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, পিপলস ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। একই সভায় ন্যাশনাল ব্যাংক ও পিপলস ইন্স্যুরেন্স ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
এদিকে, ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সিঙ্গার বিডি, ইউনিলিভার কনজুমার কেয়ার ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিকের এবং শাহজীবাজার পাওয়ার তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো-