img

পাক স্পিনারকে কিনে তোপের মুখে সানরাইজার্সের মালিক

প্রকাশিত :  ০৫:২৭, ১৩ মার্চ ২০২৬

পাক স্পিনারকে কিনে তোপের মুখে সানরাইজার্সের মালিক

ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর প্রথম নিলামেই নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হয়েছে। পাকিস্তানি লেগ-স্পিনার আবরার আহমেদকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে (প্রায় আড়াই লাখ ডলার) দলে নেওয়ায় ভারতীয় কট্টরপন্থিদের তোপের মুখে পড়েছে Sunrisers Leeds। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টও স্থগিত করা হয়েছে।

\r\n

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত The Hundred-এর নিলামে আবরারকে দলে নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে ভারতের কিছু উগ্রপন্থি সমর্থক এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, পাকিস্তানি খেলোয়াড়কে দলে নেওয়ার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি বিতর্ক তৈরি করেছে।

গত বছর ‘দ্য হান্ড্রেড’-এর মালিকানা বদলে যাওয়ার পর নর্দার্ন সুপারচার্জার্সের নিয়ন্ত্রণ নেয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিকপক্ষ। সেই সূত্রে দলটির নাম বদলে রাখা হয় ‘সানরাইজার্স লিডস’। ২০০৯ সাল থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ থাকায় ধারণা করা হয়েছিল, ভারতীয় মালিকানাধীন দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলবে। কিন্তু আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৩ নম্বর বোলার আবরারকে কিনে নিয়ে চমক দেয় সানরাইজার্স।

আবরারের দল পাওয়ার খবর প্রকাশের পর থেকেই অনলাইনে চরম উত্তজনা ছড়িয়ে পড়ে। সমালোচকদের অভিযোগ, গত বছরের মে মাসে দুই দেশের সশস্ত্র সংঘাতের পর আবরার ভারতকে নিয়ে বিদ্রূপ করেছিলেন। এই অজুহাতে সানরাইজার্স লিডসের সহ-মালিক কাব্য মারানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার পাশাপাশি আগামী আইপিএলে ‘সানরাইজার্স হায়দরাবাদ’ বয়কটের ডাক দিয়েছে কট্টরপন্থিরা।

নিলামের আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজিগুলো যৌথ বিবৃতিতে জানিয়েছিল, খেলোয়াড় নির্বাচন হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। সানরাইজার্স সেই নীতি অনুসরণ করলেও ভারতে কট্টরপন্থিদের দৌরাত্ম্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে একই ধরনের চাপের মুখে পড়ে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। যার জেরে বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত থাকে। এখন কলকাতার সেই পরিণতির পুনরাবৃত্তি সানরাইজার্স লিডসের ক্ষেত্রেও ঘটে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

আবরার আহমেদ ছাড়াও পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিককে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। তবে বাকিদের জন্য নিলামের টেবিল ছিল হতাশাজনক। পেসার হারিস রউফ ১ লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে কোনো বিড পাননি। টি-টোয়েন্টি অলরাউন্ডার সাইম আইয়ুবও অবিক্রিত থেকে গেছেন। অন্যদিকে, নারী ক্রিকেটে ফাতিমা সানা ও সাদিয়া ইকবালও কোনো দল পাননি। আর নিলাম শুরুর আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

নিলাম শেষে সানরাইজার্স লিডসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক মন্তব্যের জেরে তাদের প্রচারণার কাজ ব্যাহত হচ্ছে। রাজনৈতিক কারণে মাঠের বাইরের এই অস্থিরতা ক্রিকেটের স্পিরিটকে কতটা ক্ষতিগ্রস্ত করবে, তা নিয়ে সরব হয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা।


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

এলপিএলে সাকিব ও তাসকিন, খেলবেন কোন দলে

প্রকাশিত :  ১০:৫২, ২৩ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:০৮, ২৩ মে ২০২৬

সাকিব আল হাসান আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন । লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংস দলের হয়ে খেলবেন তিনি। একই দলে খেলবেন আরেক অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

এলপিএলের পক্ষ থেকে সাকিবের কার্ড–সংবলিত এক পোস্টে বলা হয়েছে, ‘টি-টুয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিলেন জাফনা কিংসে। এলপিএল সামনে রেখে তাঁকে দলে নেওয়া হয়েছে। চাপের মুহূর্তে তাঁর অভিজ্ঞতা ও স্থিরতাই হয়ে ওঠে দলের বড় ভরসা।’

পৃথক পোস্টে তাসকিনকে দলে নেওয়ার কারণ ব্যাখা করে এলপিএল জানিয়েছে, 'জাফনা পেস আক্রমণ যুক্ত করল আগুন ঝরানো শক্তি।’ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ২০২৪ সালে খেলেছিলেন তাসকিন। 

এর আগেও এলপিএলে খেলেছেন সাকিব। ২০২৩ সালের এলপিএলে গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এলপিএলে পাঁচ আসরের চারবারই শিরোপা জেতে জাফনা। এবার বাংলাদেশি এই দুজন ছাড়াও সরাসরি চুক্তিতে দলটি নিয়েছে ভানুকা রাজাপাকসা ও দুনিথ ওয়েলালাগেকে। 

গত দুই বছর বন্ধ থাকার পর এবার আবারও শুরু হতে যাচ্ছে এলপিএল। এবারের টুর্নামেন্ট শুরু হবে ১৭ জুলাই, চলবে ৮ আগস্ট পর্যন্ত। কলম্বোয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবের জাফনা কিংস মুখোমুখি হবে গল মার্ভেলসের।

সাবিক আল হাসান সর্বশেষ স্বীকৃত টি-টুয়েন্টি খেলেছেন গত জানুয়ারিতে। তখন আইএলটি-টুয়েন্টিতে মুম্বাই এমিরেটসের হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার।