img

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন

প্রকাশিত :  ১৮:২২, ৩০ মার্চ ২০২৬

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন

লন্ডনে গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক, গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার (২৯ মার্চ) পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর অডিটিউরিয়ামে ব্রিটিশ পার্লামেন্টের বাঙালি এমপি, শিক্ষক, সাংবাদিক, গবেষক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী ও কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠান ।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তামজিদ কাদির। দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথমেই নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুনিম জাহেদী ক্যারল। নির্বাচন কমিশনার সায়াদ আহমেদ সাদের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার সেলিম উদ্দিন চাকলাদার, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু সহ ইসি ও বোর্ড অফ ডাইরেক্টরের ৪১ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করেন নির্বাচন কমিশনারবৃন্দ।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ দিলওয়ার হোসেন।

সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কমিউনিটিতে অনবদ্য অবদান, মানবিক কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ সালেহ আহমদ খাঁন (সফল ব্যবসায়ী), হারুন মিয়া (উদ্যোক্তা ও সমাজসেবক) ও অরিন বেগম (আইনজীবী) কে মানবকল্যাণে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড-২০২৬ এ ভূষিত করা হয়।

এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (পপলার লাইমহাউজ আসনের এমপি) আফসানা বেগম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিরুধীদলের নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আব্দুল আজিজ ত্বকি, সাবেক স্পিকার আহবাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, লেখক গবেষক ফারুক আহমেদ, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি মুহিব উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাবেক সভাপতি আলতাফ হোসেন বাইছ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে\'র সভাপতি এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সমাজসেবক নজরুল ইসলাম, আবজল হোসেন, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শাহনুর খান, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ , ইউকে বাংলা রিপোর্টারস ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়া, গ্রান্ড রসাই কেটারিং ও রেস্টুরেন্টের পরিচালক সাহেদ আহমদ, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকে’র সভাপতি আবুল ফয়েজ, লক্ষণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি আব্দুল কাদির ও সমাজসেবক সেবক লুৎফুর রহমান সায়াদ প্রমুখ।

আরো বক্তব্য রাখেন- যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাবেক সভাপতি ইসবাহ উদ্দিন, আফসার হোসেন এনাম, সাবেক সাধারণ সম্পাদক গৌছ উদ্দিন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে\'র সাবেক সভাপতি ফেরদৌস আলম, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাবেক কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনী, সংগঠনের সহ সভাপতি হেলাল উদ্দিন, আব্দুল আহাদ কয়েছ, দিদার আহমদ চৌধুরী , হুমায়ূন কবির চৌধুরী, ফখরুল ইসলাম ও প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, সহ সভাপতি ইমদাদুন খানম, সাহেদা রহমান, এসকেএম আশরাফুল হুদা, কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক এ আর অলি, সদস্য দিপা মনি, কাউন্সিলর পদপ্রার্থী সাদ চৌধুরী, নাজমা রহমান, তারিক খাঁন, শাহ সোহেল আমিন, দিলওয়ার হোসেন, মারুফ আহমেদ, আব্দুস শুকুর প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আবু তাহের সদ্য এমবিই খেতাবে ভূষিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান শেষে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আলম চৌধুরীর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পি বন্যা তালুকদার।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে নতুন স্পিকার ও ক্যাবিনেট ও কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা

প্রকাশিত :  ১৫:৪৬, ২৯ মে ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ নতুন স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সভাটি বুধবার ২০ মে হোয়াইটচ্যাপেল রোডস্থ টাউন হলে অনুষ্ঠিত হয়।

বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাক আহমেদ স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ল্যান্সবারি ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন। স্পিকার হিসেবে তিনি বারার প্রথম নাগরিক (ফা‍‍রস্ট সিটিজেন) হিসেবে বিভিন্ন নাগরিক ও আনুষ্ঠানিক আয়োজনে  প্রতিনিধিত্ব করবেন এবং বারার একজন দূত হিসেবে কাজ করবেন। তিনি কাউন্সিল সভায় সভাপতিত্ব করবেন এবং গুরুত্বপূর্ণ অতিথিদের স্বাগত জানাবেন।

নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় স্পিকার বলেন, “এটি আমার জন্য গভীর সম্মান, বিনয় এবং বড় দায়িত্বের মুহূর্ত। টাওয়ার হ্যামলেটসের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ, যাদের আস্থা আমার জনসেবার আকাঙ্খাকে সম্ভব করে তোলে এবং যা একজন নির্বাচিত প্রতিনিধির জন্য সর্বোচ্চ সম্মান।” তিনি আরও বলেন, “আমার জীবনের শুরুটা ছিল সাধারণ কাজ, দীর্ঘ পরিশ্রম এবং দৃঢ় মনোবলের মাধ্যমে গড়ে ওঠা। রেস্টুরেন্টে কাজ থেকে শুরু করে ব্যবসা এবং পরবর্তীতে পরিবার লালন-পালনের পাশাপাশি শিক্ষায় ফিরে আসা - এসব অভিজ্ঞতা আমাকে কাজের মর্যাদা, সুযোগের গুরুত্ব এবং সাধারণ মানুষের ত্যাগ সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে।” তিনি টাওয়ার হ্যামলেটসকে আধুনিক ব্রিটেনের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, \"এটি বৈচিত্র্যময়, দৃঢ়, উচ্চাকাঙ্ক্ষী এবং কমিউনিটি-কেন্দ্রিক একটি বারা।\"

তিনি জানান, পরবর্তী কাউন্সিল সভায় তাঁর নির্বাচিত দাতব্য সংস্থাগুলোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

গত ৭ মে ২০২৬ অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের পর নতুন প্রশাসনের ক্যাবিনেট পোর্টফোলিও ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নামও এই এজিএম-এ চূড়ান্ত করা হয়। কাউন্সিলর মাইউম তালুকদার বিধিবদ্ধ (স্ট্যাটুটরি) ডেপুটি মেয়র হিসেবে বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় মোকাবেলা, গ্রাহক সেবা উন্নয়ন এবং স্বেচ্ছাসেবী খাত সম্পৃক্ততা বিষয়ক পোর্টফোলিও (ক্যাবিনেট মেম্বার ফর ট্যাকলিং ইনইকুয়ালিটি অ্যান্ড দ্য কস্ট অব লিভিং, ইমপ্রুভিং কাস্টমার সার্ভিসেস, অ্যান্ড ভলান্টারি সেক্টর এনগেজমেন্ট) পরিচালনা করবেন। ক্যাবিনেট মেম্বার ফর হোমবিল্ডিং অ্যান্ড এনহ্যান্সিং কাউন্সিল হোমস অ্যান্ড নেবারহুডস (গৃহনির্মাণ ও কাউন্সিল আবাসন এবং আশপাশের এলাকার উন্নয়ন) হিসেবে কাউন্সিলর সাইদ আহমেদ, ক্যাবিনেট মেম্বার ফর ফাইন্যান্স, অ্যাসেটস অ্যান্ড গভর্নেন্স (অর্থ, সম্পদ ও প্রশাসন) হিসেবে কাউন্সিলর আবু তালহা চৌধুরী, ক্যাবিনেট মেম্বার ফর সেফ কমিউনিটিজ অ্যান্ড কমিউনিটি কোহেশন (নিরাপদ সম্প্রদায় ও সামাজিক সংহতি বিষয়ক) হিসেবে কাউন্সিলর কবির আহমেদ এবং ক্যাবিনেট মেম্বার ফর এ ক্লিন অ্যান্ড গ্রিন বারা (পরিচ্ছন্ন ও সবুজ বারা) হিসেবে কাউন্সিলর শফি আহমেদ দায়িত্ব পালন করবেন।

এছাড়া, ক্যাবিনেট মেম্বার ফর হেলদি, কেয়ারিং অ্যান্ড ইনক্লুসিভ কমিউনিটিজ সুস্বাস্থ্য, সেবা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ) হিসেবে কাউন্সিলর সাবিনা আক্তার, ক্যাবিনেট মেম্বার ফর লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম (অবকাশ, সংস্কৃতি ও পর্যটন) হিসেবে কাউন্সিলর মিনারা খাতুন, এবং ক্যাবিনেট মেম্বার ফর জবস, এন্টারপ্রাইজ, স্কিলস অ্যান্ড গ্রোথ (কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা ও প্রবৃদ্ধি) হিসেবে কাউন্সিলর সোনালি মিয়া এবং ক্যাবিনেট মেম্বার ফর চিলড্রেন, ইয়াং পিপল অ্যান্ড লাইফ চান্সেস (শিশু, তরুণ ও জীবনমান উন্নয়ন) হিসেবে কাউন্সিলর ফয়সাল আহমেদ দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে কাউন্সিলের গুরুত্বপূর্ণ কমিটিগুলোর চেয়ারদের নামও নিশ্চিত করা হয়েছে। ওভারভিউ অ্যান্ড স্ক্রুটিনি কমিটির (সার্বিক পর্যালোচনা ও যাচাই কমিটি) চেয়ার হয়েছেন কাউন্সিলর হালিমা ইসলাম, ডেভেলপমেন্ট (উন্নয়ন) কমিটির চেয়ার কাউন্সিলর আবদুল ওয়াহিদ এবং স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট (কৌশলগত উন্নয়ন) কমিটির চেয়ার হয়েছেন কাউন্সিলর আমিন রহমান। জেনারেল পারপোসেস (সাধারণ উদ্দেশ্য) কমিটির চেয়ার হিসেবে রয়েছেন কাউন্সিলর কামরুল হোসেন, পেনশনস কমিটির চেয়ার কাউন্সিলর সুলুক আহমেদ এবং লাইসেন্সিং কমিটি ও লাইসেন্সিং রেগুলেটরি (লাইসেন্সিং কমিটি ও লাইসেন্সিং নিয়ন্ত্রণ) কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কাউন্সিলর পিটার গোল্ডস। হিউম্যান রিসোর্সেস (মানবসম্পদ) কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কাউন্সিলর হারুন মিয়া।

কাউন্সিলের এজিএমের পূর্ণাঙ্গ এজেন্ডা কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

কমিউনিটি এর আরও খবর