img

সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিলেন না: শিশির মনির

প্রকাশিত :  ১৮:৫৭, ০২ এপ্রিল ২০২৬

সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিলেন না: শিশির মনির

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গণভোটের ৪ প্রশ্ন পড়তে ‘৩ ঘণ্টা সময় লাগা’ নিয়ে বলেছেন, ‘ছাত্র অবস্থায় মনে হয় সালাহউদ্দিন ভাই ভালো ছাত্র ছিলেন না।’

তিনি বলেন, আমরা তো ভালো ছাত্র ছিলাম সবসময়। আমাদের চার প্রশ্ন পড়তে আমার ধারণা ব্যারিস্টার ফুয়াদ, আমি, তুষার আমরা যারা আছি আমাদের চার প্রশ্ন পড়তে দুই মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের চার প্রশ্ন পড়তে তিন ঘণ্টা সময় লেগেছে, আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার তার।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে হওয়া গণভোট নিয়ে বলতে গিয়ে শিশির মনির এ কথা বলেন।  

তিনি বলেন, ৩০ মে ১৯৭৭ সালে গণভোট হয়। গণভোটের প্রশ্ন কী? প্রশ্নটা হলো রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তার নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? হ্যাঁ অথবা না বলুন। ৮৮% লোক হ্যাঁ বলেছে।  

সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, কয়টা নীতি? এখন তো চার প্রশ্নে তিন ঘণ্টা লাগে। তখন নীতি পড়তে কত সময় লাগতো? একজন রাষ্ট্রপতির নীতি পর্যায়ে কারবারটা দেখেন। একজন রাষ্ট্রপতির নীতি কতগুলো? কী নীতি? কোন নীতি কেউ জানে না তো। কেউ বলে ১৯ দফা। এর বাইরেও আরও অনেক কিছু আছে। আর এখন আমার সালাহউদ্দিন (স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ) ভাইয়ের চারটা মাত্র প্রশ্ন পড়তে ৩ ঘণ্টা সময় লাগে।   


img

হামে সারাদেশে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত :  ১২:৫৯, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:০৯, ৩০ এপ্রিল ২০২৬

হামে আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে আরও ১ হাজার ২৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ১৫১ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৭ হাজার ১৩১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৫ হাজার ২৮ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৫ হাজার ১৫৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২১ হাজার ৭৫৬ জন শিশু। 

বাংলাদেশ এর আরও খবর