img

কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১০:২৫, ১৪ এপ্রিল ২০২৬

কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে । মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কৃষকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, পহেলা বৈশাখ এখন সামাজিক অনুষ্ঠানে রূপ নিলেও এটি মূলত কৃষকদের সঙ্গে সম্পর্কিত। সেজন্য আজ এই কৃষক কার্ডের উদ্বোধন করেছি।

প্রাথমিকভাবে ২২ হাজার কৃষক পাচ্ছেন এ কার্ড জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ চাষি কৃষক কার্ড পাবেন। নির্বাচনের আগে প্রতিশ্রুতির মধ্যে এটি অন্যতম। এছাড়া কৃষি ঋণ ১০ হাজার পর্যন্ত মওকুফ করেছি প্রথম সপ্তাহে। ১২ লাখ কৃষক এই সুবিধা পেয়েছেন।

তিনি বলেন, কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকরা আরও দাম পেতে পারেন। কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল বসেছি। বিভিন্ন দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা কোল্ডস্টরেজ তৈরিতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী।

এখন দেশ পুনর্গঠনের সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার জনগণের সরকার। লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, দেশের উন্নয়ন। সবাই নিজের দেশকে ভালো দেখতে চায়। আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। এর জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ‘সারাদেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে কৃষক ও কৃষির সুবিধার্থে। ভূগর্ভস্থ পানির দিকে নজর দিতে হবে। কারণে এটি কমতে শুরু করেছে। তাই যেনো সেটাকে বাঁচানো যায়, এর উদ্যোগ নেবে সরকার’।

 


জাতীয় এর আরও খবর

img

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ১৫

প্রকাশিত :  ০৬:৩০, ২৫ মে ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণের পর চলছে সাঁড়াশি অভিযান। রাতে জঙ্গল সলিমপুরের আলী নগরে যাওয়ার যে সড়ক রয়েছে সেটি কেটে দিয়েছে সন্ত্রাসীরা। রাতে আলী নগরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি নবনির্মিত ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল রোববার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে।

সকাল থেকে যৌথবাহিনীর হাজার খানেক সদস্য অভিযান পরিচালনা করছেন। অভিযানে সন্দেহভাজন অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান ও চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ জঙ্গল সলিমপুরে অবস্থিত তাদের ক্যাম্পে আক্রমণ করে সন্ত্রাসীরা। বিপরীতে তারাও পাল্টা গুলি চালায়। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পুরো জঙ্গল সলিমপুরে থমথমে অবস্থা বিরাজ করছে।

রাতে আলীনগরে নির্মাণাধীন র‍্যাবের একটি ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে আলীনগরে প্রবেশ করতে না পারে সেজন্য সড়ক কেটে দেওয়া হয়।

চট্টগ্রাম র‍্যাবের কমান্ডার হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রাতে সন্ত্রাসীদের একটি পক্ষ আমাদের ক্যাম্পে আক্রমণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা অভিযান শুরু করছি। সেখানে কোনো সন্ত্রাসী পক্ষকে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সবকিছু যাচাই-বাছাই করা হচ্ছে। যারা হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।



জাতীয় এর আরও খবর