img

সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ

প্রকাশিত :  ০৮:৫২, ২৫ এপ্রিল ২০২৬

সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে শ্রীলঙ্কার মেয়েরা। তাই সিরিজের শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী। এমন ম্যাচে সোবহানা মোস্তারির ফিফটিতে ২১৩ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা। 

শনিবার (২৫ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানার ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে উইকেটে থিতু পারেননি কেউ। ফারজানা ১১ ও শারমিন ১৭ রান করে সাজঘরে ফিরে যান।

দলীয় ৩৪ রানে জোড়া উইকেট হারানোর পর ইনিংস মেরামতের চেষ্টা করেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩৬ বলে ২৫ রান করেছেন শারমিন। আর অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৯০ বলে ৪০ রান। প্রচুর ডট বল খেলেছেন জ্যোতি, যার প্রভাব পড়েছে দলের রানরেটে। 

তবে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন সোবহানা। ৬০ বলে ফিফটি তুলে নেন। আউট হওয়ার আগে ৮০ বলে ৭৪ রান করেন তিনি। শেষ দিকে রিতু মণি ১৬ বলে ২০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের

প্রকাশিত :  ০৫:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। আজকের এই জয়ে পদক জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের।

দক্ষিণ কোরিয়া কাবাডিতে বেশ সমীহ জাগানিয়া দল। ২০১৮ এশিয়ান গেমসে দলটি রৌপ্য জিতেছিল। সেই দলের বিপক্ষে বাংলাদেশকে আজ লড়তে হয়েছে সেয়ানে সেয়ানে।

প্রথমার্ধে বাংলাদেশ তুলেছিল ১৭ পয়েন্ট, ওদিকে কোরিয়াও কম যায়নি, তুলে নিয়েছিল ১৬ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলে নেয় ২২ পয়েন্ট, বিপরীতে কোরিয়া ১৯ পয়েন্ট পায়। ফলে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জিতে শেষ হাসি হাসে। 

এই জয়ের পর বাংলাদেশকে মাঠে নামতে হবে আজই। প্রতিপক্ষ চাইনিজ তাইপে।

পুরুষদের কাবাডিতে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। এখান থেকে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে, স্বাগতিক জাপানের সঙ্গে খেলতে হবে দলটিকে।

দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। চার ম্যাচ খেলে শীর্ষ দুই দল যাবে শেষ চারে। 

খেলাধূলা এর আরও খবর