img

বন্ধ চিনিকল ফের চালুতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : শিল্পমন্ত্রী

প্রকাশিত :  ১২:২৩, ০৯ মে ২০২৬

বন্ধ চিনিকল ফের চালুতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : শিল্পমন্ত্রী

শিল্প, বাণিজ্য ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো ফের চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ । তিনি বলেন, এই প্রক্রিয়ায় আখ চাষি, শ্রমিক এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লাভজনক পরিচালনা—এই তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শনিবার (৯ মে) পঞ্চগড় সুগার মিলস লিমিটেড কারখানা প্রাঙ্গণে আয়োজিত আখ চাষিদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই মিলগুলো বাংলাদেশের মানুষের সম্পদ।

তাই এগুলোর সৎ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা চাই, বন্ধ শিল্প-কারখানাগুলো আবার উৎপাদনে ফিরুক, কর্মসংস্থান সৃষ্টি করুক এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি নিয়ে আসুক।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে কয়েকটি চিনিকল বন্ধ রয়েছে এবং চালু থাকা অনেক মিলও নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে। অধিকাংশ মিলের বয়স ৫০ থেকে ৭০ বছর অতিক্রম করেছে।

ফলে আধুনিকায়ন, সংস্কার ও নতুন প্রযুক্তি সংযোজন ছাড়া অনেক প্রতিষ্ঠানের কার্যকর পুনরুজ্জীবন সম্ভব নয়।’

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘কোনো কোনো মিল নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে চালু করতে হবে, কোথাও অবকাঠামোগত সংস্কার প্রয়োজন, আবার কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিকল্প পরিকল্পনাও বিবেচনা করতে হবে। তবে সব ক্ষেত্রেই আখ চাষিদের স্বার্থ, শ্রমিকদের কর্মসংস্থান এবং লাভজনক পরিচালনার বিষয়টি নিশ্চিত করা হবে।’

তিনি আরো বলেন, ‘একটি শিল্প-কারখানা সচল থাকলে শুধু সরাসরি শ্রমিক নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আরো অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

ফলে বন্ধ মিলগুলো ফের সচল করা দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও দারিদ্র্য হ্রাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান বাড়লে মানুষের হাতে অর্থের প্রবাহ বাড়বে, স্থানীয় অর্থনীতি সক্রিয় হবে এবং দারিদ্র্য কমবে। সেই লক্ষ্য নিয়েই সরকার শিল্প পুনরুজ্জীবনের কাজ এগিয়ে নিচ্ছে।’

অনুষ্ঠানে করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং পঞ্চগড় সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপক আতিকুজ্জামানসহ আখচাষী প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অর্থনীতি এর আরও খবর

img

২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে চলতি সপ্তাহে

প্রকাশিত :  ১৬:০৭, ০৯ মে ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের  ২৫টি কোম্পানি চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে । এর মধ্যে ৬টি কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ঢাকা স্টক তথ্য

সূত্রমতে কোম্পানিগুলো হলো- বিডি ফাইন্যান্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, এনসিসি ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স।

এর মধ্যে ডিভিডেন্ড ঘোষণা করবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং ডিবিএইচ ফাইন্যান্স। যার মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ছাড়া বাকি ৫ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এছাড়া, বিডি ফাইন্যান্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, এনসিসি ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, কর্ণফুলী ইন্স্যুরেন্স, আইপিডিসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স। ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় নিচে দেয়া হলো-

১০ মে

দুপুর আড়াইটায় : অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল ৩টায় : বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল ৪টায় : ডিবিএইচ ফাইন্যান্স ও আইপিডিসির বোর্ড সভা।

১১ মে

দুপুর ২টায় : ঢাকা ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল ৩টায় : এশিয়া ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংকের বোর্ড সভা।

বিকাল সাড়ে ৩টায় : কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল ৫টায় : ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

১২ মে

দুপুর আড়াইটায় : মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা।

দুপুর ২ টাকা ৪৫ মিনিটে : গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল ৩টায় : ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা।

বিকাল ৪টায় : লাফার্জহোলসিম, ইসলামী ব্যাংক ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

১৩ মে

দুপুর আড়াইটায় : বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংকের বোর্ড সভা।

বিকাল সাড়ে ৩টায় : ইস্টার্ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল সাড়ে ৫টায় : পূবালী ব্যাংকের বোর্ড সভা।

১৪ মে

দুপুর আড়াইটায় : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা।

বিকাল ৪টায় : বিডি ফাইন্যান্সের বোর্ড সভা।

অর্থনীতি এর আরও খবর