img

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

প্রকাশিত :  ০৬:২৪, ২০ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:০৪, ২০ মে ২০২৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

বাংলাদেশ দল মিরপুর টেস্ট জেতার পর সিলেটও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল টাইগাররা। তাতেই হয়েছে ইতিহাস। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

সিলেট টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে ব্যাট করছে নেমেছে পাকিস্তান। অষ্টম উইকেটে পঞ্চাশের বেশি রানের জুটি গড়েন রিজওয়ান ও সাজিদ। তখনই জয়ের স্বপ্নও দেখছিল সফরকারীরা। এবার সেই জুটি ভাঙলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছিল পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২০ রান।

পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মিদ রিজওয়ান ও সাজিদ খান। দিনের শুরুতেই এই জুটি ভাঙার সুযোগ এসেছিল। নাহিদ রানার করা বলে স্লিপে ক্যাচও তুলে দিয়েছিলেন রিজওয়ান। কিন্তু হাতের ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ।

এই সুযোগ মিস করার পর বাংলাদেশিদের ভোগাতে থাকেন রিজওয়ান ও সাজিদ খান। এই দুই ব্যাটারের কল্যাণে জয়ের স্বপ্নও দেখতে থাকে পাকিস্তানিরা। কিন্তু সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। সাজিদ খানকে আউট করার মাধ্যমে নিজের ফাইফার পূর্ণ করেন এই বাঁহাতি স্পিনার। আউট হওয়ার আগে ৩৬ বলে ২৮ রান করেন সাজিদ।

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আর্সেনাল

প্রকাশিত :  ০৯:১৭, ১৯ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:২২, ১৯ মে ২০২৬

আর্সেনাল আর মাত্র একটি জয় দূরে। তাহলে হিসাব–নিকাশ ছাড়াই প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে গ্রানাররা। সোমবার (১৮ মে) দিবাগত রাতে বার্নলিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লাগাম ধরে রেখেছেন মিকেল আর্তেতার শিষ্যরা। 

আজ রাতেও চ্যাম্পিয়নের স্বাদ পেতে পারে আর্সেনাল। আজ বাংলাদেশ সময় বোর্নমাউথের মাঠে তাদের বিপক্ষেই মাঠে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে সিটি পয়েন্ট হারালেই শেষ ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না গানারদের। মাঠে না নেমেই শিরোপা–উৎসবে মাততে পারবে আর্সেনাল।

সোমবার (১৮ মে) এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে কাই হাভার্টজ কর্নার থেকে হেডের সাহায্যে আর্সেনালকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত এই গোলেই কল্যাণেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। 

এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট এখন ৩৭ ম্যাচে ৮২। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৭। এ পরিস্থিতিতে বোর্নমাউথের বিপক্ষে সিটি যদি ড্র করে, তবে তাদের পক্ষে আর আর্সেনালকে ধরা সম্ভব হবে না। সে ক্ষেত্রে শেষ ম্যাচ জিতলেও ৩৮ ম্যাচে সিটির পয়েন্ট হবে ৮১, যা আর্সেনালের বর্তমান সংগ্রহ থেকে ১ পয়েন্ট কম। তবে সিটি জিতলে শিরোপা–লড়াই গড়াবে শেষ ম্যাচ পর্যন্ত।

বার্নলির বিপক্ষে জয়ের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, ‘আর মাত্র এক ধাপ। আমরা আমাদের কাজটা করেছি, যেটা আমাদের হাতে ছিল। এখন অপেক্ষা করতে হবে আগামীকাল কী হয়, সেটা দেখার জন্য। এরপর আমাদের মনোযোগ থাকবে প্যালেস ম্যাচের প্রস্তুতিতে।’