img

নিউইয়র্কে সিম্ফনি মিউজিকের বাবা দিবস পালন

প্রকাশিত :  ১৪:৫১, ২২ জুন ২০২৬

নিউইয়র্কে সিম্ফনি মিউজিকের বাবা দিবস পালন

নিউইয়র্কের ব্রঙ্কসে বিশ্ব বাবা দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান গানে গানে পালন করেছে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট সংগঠন। গত ২১শে জুন রবিবার ব্রঙ্কসের বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে রাতে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বাবা দিবসের কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে বাবা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হৃদয়ে বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন,সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন বাবর, আহসান মুকুল, অধ্যাপক আজিজুল হক মুন্না, শারমিন তানিয়া প্রমুখ।

দ্বিতীয় পর্বে ছিল বিশিষ্ট শিল্পী সৈয়দ ফয়েজ ও শিল্পী তানিয়া পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে শিল্পীরা এককভাবে বাবা বিষয়ক বেশ কয়েকটি গান পরিবেশন করেন। যা দর্শকদের মুগ্ধ করে রাখেন।পরিবেশনার শেষে দুজনের দ্বৈত কণ্ঠে দুটি মনোমুগ্ধকর গান করেন।

সর্বশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল বাবা দিবসের কেক কাটেন সকলে মিলে।

সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের কর্ণধার শিল্পী সৈয়দ ফয়েজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের \"গ্রোয়িং গুড হাউজিং প্র্যাকটিস\" কর্মশালা: বাসিন্দাদের মতামতে গড়ে উঠবে ভবিষ্যতের হাউজিং সেবা

প্রকাশিত :  ১৪:৪৯, ২২ জুন ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাদের হাউজিং সার্ভিস বা আবাসন সেবার ভবিষ্যৎ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। কাউন্সিল-পরিচালিত বাসাবাড়ির ভাড়াটিয়া ও লিজহোল্ডারদের আমন্ত্রণ জানানো হচ্ছে “গ্রোয়িং গুড হাউজিং প্র্যাকটিস” কর্মশালায় অংশ নিতে, যেখানে তাদের অভিজ্ঞতা ও মতামত সরাসরি প্রভাব ফেলবে সেবার মানোন্নয়নে।

এই উদ্যোগের অংশ হিসেবে একটি নতুন হাউজিং ম্যানেজমেন্ট কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে। এটি এমন একটি মানদণ্ডের সেট, যা নির্ধারণ করবে কাউন্সিলের হাউজিং কর্মীরা কীভাবে বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের সহায়তা করবেন এবং সেবা প্রদান করবেন।

বাসিন্দাদের অভিজ্ঞতা এই কাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাদের অংশগ্রহণ নিশ্চিত করবে যে নতুন এই কাঠামোটি বাস্তব প্রয়োজন ও প্রত্যাশার প্রতিফলন ঘটায়।

কর্মশালায় অংশ নিয়ে বাসিন্দারা যেসব বিষয়ে অবদান রাখতে পারবেন:

কর্মীদের সঙ্গে বাসিন্দাদের যোগাযোগ ও সম্পৃক্ততার পদ্ধতি নির্ধারণ,

সেবার মান ও প্রত্যাশা স্পষ্ট করা,

প্রশিক্ষণ, আচরণ এবং সেবার উন্নয়ন প্রক্রিয়ায় প্রভাব রাখা,

ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে বাসিন্দাদের কণ্ঠকে অগ্রাধিকার দেওয়া।

এই উদ্দেশ্যে তিনটি অংশগ্রহণমূলক কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন, কী কী পদক্ষেপ বা প্র্যাক্টিস ভালো কাজ করছে তা আলোচনা করতে পারবেন এবং কোথায় উন্নতি প্রয়োজন তা চিহ্নিত করতে পারবেন। আগ্রহীদের জন্য একটি কর্মশালায় অংশগ্রহণ করলেই যথেষ্ট।

কর্মশালার সময়সূচি (সবগুলো টাউন হলে অনুষ্ঠিত হবে):

বুধবার, ২৪ জুন, সকাল ১০:৩০টা থেকে দুপুর ১২:৩০টা,

বুধবার, ২৪ জুন, সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০টা,

মঙ্গলবার, ৩০ জুন, সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০টা।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিশ্বাস করে যে বাসিন্দাদের সঙ্গে কাজ করেই উন্নত, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর হাউজিং সেবা গড়ে তোলা সম্ভব। এই কর্মশালাগুলো সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

আগ্রহী বাসিন্দাদের অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।

কমিউনিটি এর আরও খবর