img

বৃটিশ-বাংলাদেশীদের ৫০ বছরের জীবন-সংগ্রাম নিয়ে বিশেষ নাটক “উই স্টেইড” মঞ্চায়ন হবে শনিবার

প্রকাশিত :  ১২:০৭, ০২ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৫২, ০২ জুলাই ২০২৬

বৃটিশ-বাংলাদেশীদের ৫০ বছরের জীবন-সংগ্রাম নিয়ে বিশেষ নাটক “উই স্টেইড” মঞ্চায়ন হবে শনিবার

লন্ডন ২ জুলাই ২০২৬ : কমিউনিটি সংগঠন ইস্টএন্ড কানেকশন-এর উদ্যোগে আগামী ৪ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের টয়েনবী হলে মঞ্চায়ন হতে যাচ্ছে বিশেষ নাটক “উই স্টেইড”। ড. মোহাম্মদ আহমদ উল্লাহ রচিত একটি গল্পে নাট্যরূপ দিয়েছেন ড. ক্যানান সালিহ । এই নাটকে বৃটিশ-বাংলাদেশীদের ৫০ বছরের (১৯৫০-২০০০) জীবন-সংগ্রাম স্বপ্ন ও সাফল্যের কাহিনী তুলে ধরা হয়েছে ।

মূলত: কমিউনিটি সংগঠন ইস্টএন্ড কানেকশন যুক্তরাজ্যের ন্যাশনাল লটারি ফান্ডের অর্থায়নে বৃটিশ-বাংলাদেশীদের ৫০ বছরের জীবন সংগ্রামের ইতিহাস সংরক্ষণে ‘স্টোরিজ অব স্ট্রাগলস অ্যান্ড স্ট্রাইডস’ -শীর্ষক একটি প্রজেক্ট গ্রহণ করে । এই প্রজেক্টের অধীনে শনিবার ‘উই স্টেইড” নাটকটি মঞ্চায়ন হবে । এছাড়া একই প্রজেক্টের অধীনে বৃটেনে বাংলাদেশি কমিউনিটির আন্দোলন-সংগ্রাম, বর্ণবাদ-বিরোধী লড়াই এবং কমিউনিটি গঠনের ইতিহাস সংরক্ষণের জন্য একটি ইতিহাসগ্রন্থ প্রকাশিত করবে । ৭শ’ পৃষ্ঠার বইটি আগামী ১৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে ।

প্রকাশিতব্য গ্রন্থের জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে ১২ জন নারি-পুরুষকে নিয়োগ করা হয়েছে । তাদেরকে মৌখিক ইতিহাস সংগ্রহ, গবেষণা, পরিসংখ্যান বিশ্লেষণ ও ঐতিহাসিক তথ্য উপস্থাপনের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে । তাঁরা প্রবীণ কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক এবং বাংলাদেশি কমিউনিটির সংগ্রামে সহায়তাকারী অ-বাংলাদেশি ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণে কাজ করছেন ।

ইস্ট এন্ড কানেকশন-এর সেক্রেটারি বদরুল আলম বলেন, ৭০ ও ৮০-এর দশকে পূর্ব লন্ডনের বাংলাদেশিরা ভয়াবহ বর্ণবাদী হামলা, দারিদ্র্য, নিম্নমানের আবাসন, শিক্ষাবঞ্চনা ও সামাজিক বৈষম্যের মুখোমুখি হয়েছিলেন । এসব প্রতিকূলতার বিরুদ্ধে সুসংগঠিত আন্দোলন, সামাজিক উদ্যোগ এবং রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে তারা বর্তমানের বহুসাংস্কৃতিক টাওয়ার হ্যামলেটস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । কিন্তু সেই ইতিহাসের বড় অংশ এখনও যথাযথভাবে সংরক্ষিত হয়নি । সময়ের সঙ্গে সঙ্গে সেই সময়ের প্রত্যক্ষ সাক্ষীদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে । ফলে তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ সংরক্ষণের জন্য আমরা এই প্রজেক্ট গ্রহণ করেছি।

ইস্ট এন্ড কানেকশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, “হেরিটেজ ফান্ডের অনুদান পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত । এই ব্যতিক্রমধর্মী ও গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণে গৃহিত প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় আছি । তিনি বলেন, “ইস্ট এন্ড কানেকশন একটি তৃণমূলভিত্তিক কমিউনিটি সংগঠন । আমরা স্থানীয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন, অনুপ্রেরণা এবং সামাজিকভাবে এগিয়ে নিতে কাজ করি । এই প্রকল্পে আর্থিক সহায়তার জন্য হেরিটেজ ফান্ড এবং ন্যাশনাল লটারির প্রতি আমরা কৃতজ্ঞ।




কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ ইউকে’র উদ্যোগে সভা: ১১টি উপজেলার স্বার্থের প্রতি সম্মান প্রদর্শনের আহবান

প্রকাশিত :  ১১:০৭, ০২ জুলাই ২০২৬

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে দ্রুত নির্মাণ বাস্তবায়ন পরিষদ ইউকে’র উদ্যোগে লন্ডনে সভা অনুষ্টিত হয়েছে। গত সোমবার সন্ধায় ব্রিকলেন মসজিদ হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবুল লেইছ । পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ ছানাওর আলী কয়েছ ও যুগ্ম সদস্য সচিব দিলাওর হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ জিল্লুল হক।

ক‍্যাম্পাস নির্মাণের জন‍্য জেলার ১২ টি উপজেলার সভায় অংশগ্রহণকারী প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ক্রয়ডন কাউন্সিলের সম্মানিত মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নূরুল আমিন, বিশিষ্ট শিক্ষাবিদ কামরুজ্জামান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ডঃ রোয়াব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমদ মুক্তা, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ওমর ফারুক, ইমদাদুন খাঁন, নজমুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আমীর উদ্দিন.যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, ব‍্যারিস্টার মাহবুবুর রহমান সুমন, ব‍্যারিসটার জয়নাল আবেদীন, আংগুর আলী, সাবেক কাউন্সিলর সৈয়দ শেয়কুল ইসলাম, আহ্বায়ক আবদুল মালিক কুটি, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রউফ নয়ন, যুগ্ম আহ্বায়ক মকসুদ আহমদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জিল্লুল হক, যুগ্ম আহ্বায়ক রেদোয়ান খান, জনাব সবুজ মিয়া, ফারুক আহমেদ, আতাউর রহমান চৌধুরী,মৌলনা তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জগমবর আলী,দিলবর আলী প্রমুখ ।

সভায় সংসদ সদস‍্য কয়সর এম আহমেদ এবং সংসদ সদস‍্য কলিমউদ্দিন আহমদ মিলনকে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস অনুমোদিত স্থানে দ্রুত বাস্তবায়নের প্রস্তুাব সংসদ অধিবেশনে উপস্থাপন করার জন‍্য ধন‍্যবাদ জ্ঞাপন করা হয় । একই সাথে দুজন সংসদকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত করায় ভি সি মহোদয়কে ধন্যবাদ জানানো হয়।

বক্তারা বলেন, সুনামগঞ্জ সদরের একটি স্বার্থান্বেষী মহল জীব বৈচিত্রের দোহাই দিয়ে কোমলমতি স্কুলের শিশুদের ব‍্যবহার করে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদরে স্থানান্তরের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরকে সতর্ক করে বক্তারা বলেন, আপনারা নিজস্ব স্বার্থ পরিহার করে সুনামগঞ্জের বাকি ১১টি উপজেলার বৃহত্তর স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন করে অনুমোদিত স্থানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে সুনামগঞ্জের উন্নয়নে এগিয়ে আসুন।আপনাদের হীন স্বার্থ কখনো সফল হতে দেয়া হবে না, দেশে বিদেশে সুনামগঞ্জবাসী অযৌক্তিক দাবি প্রতিহত করবে।

সুনামগঞ্জ ৫ আসনের মাননীয় সাংসদ কলিমউদ্দিন আহমদ মিলন এবং সুনামগঞ্জ ৩ আসনের সাংসদ কয়সর এম আহমদের প্রতি সভার পক্ষ থেকে আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রী বরাবরে সুনামগঞ্জ বাসীর প্রানের দাবী অতি দ্রুত বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে নির্মাণ কার্য শুরু করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন- দেশে বিদেশে সুনামগঞ্জ বাসী আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

বক্তারা আরো বলেন- সুনামগঞ্জ ১ আসনের সমসদ কামরুল ইসলাম, সুনামগঞ্জ ২ আসনের সাংসদ নাছির উদ্দীন চৌধুরী এবং সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ এডভোকেট নূরুল ইসলাম মহোদয়দেরকে বৃহত্তর সুনামগঞ্জবাসীর কাঙ্খিত দাবী বাস্তবায়নে এগিয়ে আসার বিনীত আহ্বান জানানো হয়।বৃহত্তর সুনামগঞ্জবাসীর প্রত্যাশিত দাবি অতিসত্বর বাস্তবায়নে আরও বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সৈয়দ শহীদ আহমদ, আবদুস সাত্তার,ছালিক মিয়া,আলহাজ্ব বুলু মিয়া, আব্দুস সোবহান, সুহেল আহমদ, মোহাম্মদ আলী রকিব সহ আরো অনেকে।

পরিশেষে সভার সভাপতি মোহাম্মদ আবুল লেইচ আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর সুনামগঞ্জবাসীর কাঙ্খিত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।




কমিউনিটি এর আরও খবর