img

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

প্রকাশিত :  ১০:২৩, ০৭ জুলাই ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। একদিকে শিরোপাধারী আর্জেন্টিনা, অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো আরও এক ধাপ এগিয়ে যাওয়ার স্বপ্নে উজ্জীবিত মিশর।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত ম্যাচটি। বিজয়ী দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে, তাই ভুলের সুযোগ নেই।

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, অতীত রেকর্ড, খেলোয়াড়দের ফর্ম ও বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে ম্যাচের পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

এআইয়ের বিশ্লেষণে জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। গড় হিসাব অনুযায়ী, ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭০ শতাংশ। ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮ শতাংশ, আর নির্ধারিত সময়ে মিসরের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১২ শতাংশ।

সম্ভাব্য স্কোরলাইন হিসেবে এআই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনার ২-১ গোলের জয়কে। বিশ্লেষণে বলা হয়েছে, ম্যাচে আর্জেন্টিনা বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে থাকতে পারে। তবে মিশরের দ্রুত পাল্টা আক্রমণ এবং মোহামেদ সালাহর ব্যক্তিগত নৈপুণ্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে।

সম্ভাব্য গোলদাতার তালিকায় আর্জেন্টিনার হয়ে একবার করে জালের দেখা পেতে পারেন অধিনায়ক লিওনেল মেসি ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। অন্যদিকে মিশরের হয়ে গোল করার সম্ভাব্য খেলোয়াড় হিসেবে এগিয়ে রাখা হয়েছে অধিনায়ক মোহামেদ সালাহকে।

অতীত রেকর্ডও আর্জেন্টিনার পক্ষেই কথা বলে। সিনিয়র পর্যায়ে দুই দলের একমাত্র দেখায় ২০০৮ সালের প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। এ ছাড়া, বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার অভিজ্ঞতা মিশরের তুলনায় অনেক বেশি।

তবে বিশ্বকাপের নকআউট পর্বে অতীতের হিসাব সব সময় কাজে আসে না। এক মুহূর্তের ভুল কিংবা কোনো তারকার অনবদ্য পারফরম্যান্স বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। তাই এআই আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত মাঠের লড়াইই নির্ধারণ করবে, কোয়ার্টার ফাইনালে উঠবে মেসির দল, নাকি সালাহর নেতৃত্বে নতুন ইতিহাস গড়বে মিশর।


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

রূপকথার প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

প্রকাশিত :  ১৯:২৩, ০৭ জুলাই ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল । এরপর  অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। সেইসঙ্গে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের শুরুর ১০ মিনিট বেশ এলোমেলো খেলেছে আর্জেন্টিনা। মাঝমাঠে বারবার বল হারিয়েছে। অন্যদিকে, ম্যাচের ১৫ মিনিটে গোলের দেখা পায় মিশর। মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে হেড করে বল জালে পাঠান ইয়াসের ইব্রাহিম।

এরপর ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি অধিনায়ক মেসি। ডান দিকের নিচু কোণ ঘেঁষে তার নেওয়া শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দিলেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের।  

ম্যাচে ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ২৮ মিনিটে ম্যাক আলিস্টারের দারুণ হেড রুখে দেন মিশরীয় গোলকিপার। এরপর ম্যাচের ৩৯ মিনিটে আলভারেজকেও হতাশ করেন মিশরের গোলরক্ষক শোবের। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। 

এরপর ম্যাচের ৬৭ মিনিটে আবারও গোলের দেখা পায় মিশর। দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলের লিড দ্বিগুণ করেন মোস্তাফা জিকো। 

ম্যাচের ৭৯ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। লিওনেল মেসির ক্রস থেকে হেড করে ব্যবধান কমান ক্রিশ্চিয়ান রোমেরো। এর ৪ মিনিট পর গোল করে দলকে সমতায় ফেরান মেসি।  

এরপর ম্যাচের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে প্রথবারের মতো লিড এনে দেন এনজো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।