img

রেফারির ৩ সিদ্ধান্তে বিতর্কে উত্তাল বিশ্বকাপ

প্রকাশিত :  ০৫:৩৩, ০৮ জুলাই ২০২৬

রেফারির ৩ সিদ্ধান্তে বিতর্কে উত্তাল বিশ্বকাপ

আর্জেন্টিনা ও মিশরের লড়াই ছিল বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটি । দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেফারিং এবং ভিএআরের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত।

ম্যাচের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মিশর। প্রধান কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তাফা জিকো প্রকাশ্যে রেফারিংয়ের সমালোচনা করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য সমর্থক, সাংবাদিক ও সাবেক ফুটবলার দাবি করেছেন, গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত মিশরের বিপক্ষে গেছে। অনেকের মতে, কয়েকটি সিদ্ধান্ত বুঝেশুনেই আর্জেন্টিনার পক্ষে নেওয়া হয়েছে। যা নিয়ে সমালোচনায় উত্তাল বিশ্ব।

ম্যাচের প্রথমার্ধেই বিতর্কের সূচনা হয়। রিপ্লেতে দেখা যায়, আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা মিশরের উইঙ্গার এমাম আশুরকে হাত দিয়ে বাধা দেন। তবে ওই ঘটনায় কোনো ফাউল দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধে আরও বড় বিতর্ক তৈরি হয়। মিশরের একটি গোল ভিএআরের সহায়তায় বাতিল করা হয়। কিন্তু তাৎক্ষণিক তেমন কোনো কারণ সামনে আনা হয়নি। এরপর আর্জেন্টিনার পেনাল্টি বক্সে নিকোলাস তাগলিয়াফিকোর চ্যালেঞ্জে পড়ে যান মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। রিপ্লেতে তার পায়ের আঙুলে স্পর্শের ইঙ্গিত মিললেও পেনাল্টি দেওয়া হয়নি। ভিএআরও মাঠের সিদ্ধান্ত বহাল রাখে।

এই দুটি ঘটনাই ম্যাচ শেষে তীব্র বিতর্কের জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, ৫০-৫০ সিদ্ধান্তগুলো কেন বারবার আর্জেন্টিনার পক্ষেই যাচ্ছে। কেউ কেউ এমনও অভিযোগ করেছেন, বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি ম্যাচ কর্মকর্তাদের বাড়তি সুবিধা দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

অবশ্য বিতর্কের মাঝেও মাঠে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইয়াসের ইব্রাহিম ও মোস্তাফা জিকোর গোলে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর।

এরপর লিওনেল মেসির নৈপূণ্যে বদলে যায় ম্যাচের চিত্র। ৭৯ মিনিটে মেসির ক্রস থেকে ক্রিস্তিয়ান রোমেরো হেডে ব্যবধান কমান। চার মিনিট পর নিজেই দুর্দান্ত ভলিতে সমতা ফেরান মেসি। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের হেডে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

তবে ম্যাচের ফলের পাশাপাশি রেফারিং নিয়ে বিতর্কই এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। মিশরের দাবি, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সঠিক সিদ্ধান্ত পেলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত।


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

রূপকথার প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

প্রকাশিত :  ১৯:২৩, ০৭ জুলাই ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল । এরপর  অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। সেইসঙ্গে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের শুরুর ১০ মিনিট বেশ এলোমেলো খেলেছে আর্জেন্টিনা। মাঝমাঠে বারবার বল হারিয়েছে। অন্যদিকে, ম্যাচের ১৫ মিনিটে গোলের দেখা পায় মিশর। মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে হেড করে বল জালে পাঠান ইয়াসের ইব্রাহিম।

এরপর ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি অধিনায়ক মেসি। ডান দিকের নিচু কোণ ঘেঁষে তার নেওয়া শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দিলেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের।  

ম্যাচে ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ২৮ মিনিটে ম্যাক আলিস্টারের দারুণ হেড রুখে দেন মিশরীয় গোলকিপার। এরপর ম্যাচের ৩৯ মিনিটে আলভারেজকেও হতাশ করেন মিশরের গোলরক্ষক শোবের। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। 

এরপর ম্যাচের ৬৭ মিনিটে আবারও গোলের দেখা পায় মিশর। দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলের লিড দ্বিগুণ করেন মোস্তাফা জিকো। 

ম্যাচের ৭৯ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। লিওনেল মেসির ক্রস থেকে হেড করে ব্যবধান কমান ক্রিশ্চিয়ান রোমেরো। এর ৪ মিনিট পর গোল করে দলকে সমতায় ফেরান মেসি।  

এরপর ম্যাচের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে প্রথবারের মতো লিড এনে দেন এনজো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। 


খেলাধূলা এর আরও খবর