img

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

প্রকাশিত :  ০৪:৩১, ০৯ জুলাই ২০২৬

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। মিসরের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ের পরও লিওনেল স্কালোনির দলের এক নম্বর অবস্থান হাতছাড়া হয়েছে। অন্যদিকে, প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স।

সর্বশেষ হালনাগাদকৃত ‘লাইভ ফিফা র‍্যাঙ্কিং’ অনুযায়ী, ১৯২৫.৮৬ পয়েন্ট নিয়ে বর্তমানে বিশ্বসেরা দল হয়েছে ফরাসিরা। অন্যদিকে ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে গেছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ০.৭১। এই তালিকায় তিন নম্বরে নেমে গেছে স্পেন। তাদের সংগ্রহে রয়েছে ১৯১২.৩৪ পয়েন্ট।

চলতি বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে ফিফা এই র‍্যাঙ্কিং হালনাগাদ করছে। যেহেতু ফ্রান্স ও আর্জেন্টিনা উভয় দলই এখনো শিরোপার লড়াইয়ে টিকে আছে, তাই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে এই অবস্থানের আরও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর ঠিক আগে সবশেষ ফিফা আন্তর্জাতিক বিরতির পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। ওই সময় ফ্রান্স প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে যায় এবং স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারিয়ে ফেলে দল দুটি। বিপরীতে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করেছিল লাতিন দলটি। এরপর এক নম্বর দলের তকমা গায়ে নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল মেসিবাহিনী।

তবে বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচে দুই দলের পারফরম্যান্স পরিস্থিতি বদলে দিয়েছে। ফ্রান্স ফের শীর্ষস্থান দখল করে নিয়েছে এবং আর্জেন্টিনা নেমে গেছে দ্বিতীয় স্থানে। তবে দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এতটাই সামান্য যে আসন্ন ম্যাচগুলোর ফলাফলে এই অবস্থান আবারও পাল্টে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড় ইসমায়েল সাইবারিকে পাচ্ছে না মরক্কো

প্রকাশিত :  ১৩:২৪, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:০৬, ০৯ জুলাই ২০২৬

বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে রাতে মাঠে নামছে আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কো। হাইভোল্টেজ ম্যাচে মরক্কো একাদশে পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ তারকা খেলোয়াড় ইসমায়েল সাইবারিকে।

হ্যামস্ট্রিং ইনজুরিতে ম্যাচ থেকে ছিটকে গেছেন ২৫ বছর রয়সী এই ফুটবলার। দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ইএসপিএন

রাউন্ড অব ১৬-এর ম্যাচে কানাডার বিপক্ষে তিনি এই চোট পান। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি দলের অন্যতম সেরা গোলদাতা হিসেবে ভূমিকা রেখেছিলেন।

এবারের বিশ্বকাপে বড় নামগুলোর বাইরে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন সাইবারি। আর এতেই পিএসভি এইনডোভেন থেকে ৫০ মিলিয়ন ইউরোতে বায়ার্ন তাকে দলে ভিড়িয়েছে। 

এ প্রসঙ্গে ওয়াহবি বলেন, ‘সাইবারি ছাড়া দলে অন্যরা শতভাগ ফিট আছে। এই ম্যাচে সে খেলতে পারছে না।

আশা করি এটাই টুর্নামেন্টে তার শেষ ম্যাচ হবে না।’

গ্রুপের তিন ম্যাচেই তিনি গোল করেছেন। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে রাউন্ড অব ৩২’র ম্যাচে পেনাল্টি শুট আউটে তিনি জয়সূচক শটটি নিয়েছিলেন। 

এ্যাটলাস লায়ন্সদের সামনে এখন সুযোগ ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার। প্রথম আফ্রিকান-আরব দেশ হিসেবে চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল মরক্কো।


খেলাধূলা এর আরও খবর