img

মেসি-ইয়ামালকে নিয়ে যে মন্তব্য করলেন বার্সা সভাপতি

প্রকাশিত :  ০৬:১৬, ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২৩, ১৮ জুলাই ২০২৬

মেসি-ইয়ামালকে নিয়ে যে মন্তব্য করলেন বার্সা সভাপতি

‘দ্য গেটেস্টে শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২৩ তম আসর শেষে হতে বাকি আর দুই ম্যাচ। বর্তমান সময়ের নিজ নিজ মহাদেশের শ্রেষ্ঠত্বের মুকুট বহনকারী আর্জেন্টিনা এবং স্পেন উঠেছে ফাইনালে। এতে দুইদলের তারকার নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ।

ইতিমধ্যে নিজের সেরাটা দিয়ে ফুটবলে মহাতারকা বনে গেছেন আর্জেন্টাইন লিওনেল মেসি। এই সময়ে তারকা হয়ে উঠছে তরুন প্রতিভাবান স্পেনের ইয়ামাল। দুইজনই স্প্যানিশ লিগের দল বার্সেলোনার লা মাসিয়া একাডেমি উঠে এসেছে।

তাই বার্সেলোনা অতীত এবং বর্তমান দুই খেলোয়াড়কে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। তিনি বলেছেন, লিওনেল মেসি হলেন অতীত ও বর্তমান, আর লামিনে ইয়ামাল হলেন বর্তমান ও ভবিষ্যৎ।

বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে স্পেনের ইয়ামাল এবং আর্জেন্টিনার মেসির মুখোমুখি হওয়াকে কেন্দ্র করে বার্সেলোনার লা মাসিয়া একাডেমির এই দুই প্রতিভাকে নিয়ে এমন ঐতিহাসিক মন্তব্য করেন স্প্যানিশ ক্লাবের এই প্রেসিডেন্ট।

ইএসপিএন এফসি ও আরএসি১-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে লাপোর্তা বলেন, ‘মেসি বার্সার সোনালী অতীতকে বহন করছেন, আর ইয়ামাল ক্লাবটির নতুন যুগের নেতৃত্ব দিচ্ছেন।

’বার্সেলোনা প্রেসিডেন্ট গর্ব প্রকাশ করে বলেন, ‘বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাওয়া দুইজনই লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসেছেন।’

মেসি হলেন মেসি আর লামিনে হলেন লামিনে। মেসি ইতিহাসের সেরা, তবে বর্তমান সময়ে নিজের পজিশনে ইয়ামালও অন্যতম সেরা জিনিয়াস বলে যোগ করেন লাপোর্তা।

স্পেন ও আর্জেন্টিনা দুই দলই সেমিফাইনালে যথাক্রমে ফ্রান্স ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে। এই ম্যাচের মাধ্যমে ফুটবল বিশ্ব এক অভূতপূর্ব মশাল বদলের সাক্ষী হতে যাচ্ছে।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু, জানালেন শুভকামনা

প্রকাশিত :  ০৫:২৯, ১৯ জুলাই ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ তথ্য প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল

ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান। 

এ সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বার্তাও পৌঁছে দেন।  জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু।  আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের (রোববার) ম্যাচের জন্যও শুভকামনা রইল।  শুভকামনা আর্জেন্টিনার জন্য।’

এদিকে অনেকেই রোববারের এই ফাইনালকে প্রতীকী গুরুত্বের একটি ম্যাচ হিসেবে দেখছেন। কারণ ইসরাইল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

এ ছাড়া সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য এবং ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর ঘটনাও দেখা গেছে।

খেলাধূলা এর আরও খবর