img

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপেকে হারাতে কঠিন সমীকরণে মেসি

প্রকাশিত :  ০৯:০৮, ১৯ জুলাই ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপেকে হারাতে কঠিন সমীকরণে মেসি

সমানসংখ্যক গোল করলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুটের লড়াইয়ে কিলিয়ান এমবাপের চেয়ে শীর্ষে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে সেমিফাইনালেই ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শেষ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করে মেসিকে টপকে গেছেন এমবাপে। ফলে গোল্ডেন বুট জয়ের দৌড়ে তিনি আর্জেন্টাইন মহাতারকার সামনে কঠিন সমীকরণ তৈরি করে দিয়েছেন।

গতকাল (শনিবার) দিবাগত রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ফ্রান্স ৬-৪ গোলে হারলেও, ব্যক্তিগত অর্জনের সম্ভাবনাটা জোরালো করেন এমবাপে। জোড়া গোল করে তিনি চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যাকে ১০-এ নিয়ে গেছেন। যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে তুলে দিয়েছে। অন্যদিকে, লিওনেল মেসির গোলসংখ্যা বর্তমানে ৮।

ফাইনালে স্পেনের বিপক্ষে মেসি দুই গোল করলেও, তা গোল্ডেন বুট জয়ের জন্য যথেষ্ট হবে না। কারণ, গোলসংখ্যা সমান হলে ফিফার টাইব্রেকিং নিয়ম প্রযোজ্য হবে। প্রথম টাইব্রেকার হলো অ্যাসিস্ট। এমবাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একটি অ্যাসিস্ট করে মোট ৪টি অ্যাসিস্টে পৌঁছেছেন, যা মেসির অ্যাসিস্ট সংখ্যারও সমান।

এরপরও যদি গোল ও অ্যাসিস্ট– দুই পরিসংখ্যানই সমান থাকে, তাহলে দ্বিতীয় টাইব্রেকার হবে কে কত কম সময় খেলেছেন। এক্ষেত্রেও সুবিধাজনক অবস্থানে আছেন এমবাপে। ফলে ফাইনালে মেসি যদি শুধু দুটি গোল করেন এবং কোনো অ্যাসিস্ট না পান, তাহলেও গোল্ডেন বুট যাবে ফরাসি তারকার হাতেই। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ (রোববার) দিবাগত রাত ১টায় বিশ্বকাপ ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও স্পেন। যেখানে দলীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি লড়াই চলবে ব্যক্তিগত পুরস্কারের জন্যও।

এর আগে ফিফা বিশ্বকাপে কখনও গোল্ডেন বুট জিততে পারেননি মেসি। তবে রেকর্ড দু’বার তিনি গোল্ডেন বল বা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। অন্যদিকে, ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্স হারলেও সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট পেয়েছিলেন এমবাপে। চলতি আসরে ১০ গোলের পাশাপাশি মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ডও এখন ফরাসি অধিনায়কের দখলে।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

নেইমারকে নিজের বিশ্বকাপ জয় উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

প্রকাশিত :  ১০:২৯, ২০ জুলাই ২০২৬

ব্রাজিল তারকা নেইমার ক্যারিয়ারের আজন্ম স্বপ্ন বিশ্বকাপ জিততে চেয়েছিলেন। ৪ বার খেলার সুযোগ পেয়েও স্বপ্ন পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। প্রতিবারই চোখের জলে স্বপ্নকে বিসর্জন দিতে হয়েছে তাকে। 

২০৩০ বিশ্বকাপে নেইমার খেলবেন কি না তার নিশ্চয়তা নেই। শেষ পর্যন্ত যদি শতবর্ষী বিশ্বকাপে দেখা না যায়, তাহলে সোনালি ট্রফিটা আক্ষেপ হয়েই থাকবে ৩৪ বছর বয়সী স্ট্রাইকারের কাছে। 

বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও নেইমারকে সেই ‘স্বাদ’ দিচ্ছেন নিকো উইলিয়ামস।

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন বিশ্বকাপ জিতেই সোনালি ট্রফিটা নেইমারকে উৎসর্গ করেছেন উইলিয়ামস। এটি যেন নেইমারের জন্য ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’।

নেইমারকে আদর্শ হিসেবে মানেন উইলিয়ামস। সেদিক থেকেই প্রিয় খেলোয়াড়ের প্রতি অর্ঘ্য প্রদান করলেন স্পেনের স্ট্রাইকার।

ফাইনাল শেষে মেটলাইফ মাঠে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি খুবই খুশি। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার আইডল। আশা করি, তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপা তার জন্যও।

ট্রফি জয়ের মুহূর্তটা আরো স্মরণীয় করার সুযোগ পেয়েছিলেন উইলিয়ামস। অতিরিক্ত সময়ে গোল করে সুযোগটা কাজেও লাগিয়েছিলেন। তবে আর্জেন্টিনার এক খেলোয়াড়কে মিকেল মেরিনো ফাউল করায় গোলটি বাতিল হয়। জয়ে অবশ্য ঠিকই অবদান রেখেছেন। তার অ্যাসিস্ট থেকেই জয়সূচক গোল করেন ফেরান তোরেস। বাতিল হওয়া গোল নিয়ে উইলিয়ামস বলেছেন, ‘গোল বাতিল হওয়ায় কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি!’নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার


খেলাধূলা এর আরও খবর