img

দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, নদী বন্দরে ১ নম্বর নৌ হুঁশিয়ারি

প্রকাশিত :  ০৬:০১, ২০ জুলাই ২০২৬

দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, নদী বন্দরে ১ নম্বর নৌ হুঁশিয়ারি

রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

আজ সোমবার (২০ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 

জাতীয় এর আরও খবর

img

সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা

প্রকাশিত :  ১০:২৬, ২১ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভুল তথ্য, অপতথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়ে দেশের অনেক নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিকে হেয় করা হচ্ছে। এসব অপপ্রচার ঠেকাতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সামাজিক মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে সাইবার বুলিং করা হচ্ছে। সরকারের দায়িত্ব রয়েছে জনগণকে সুরক্ষা দেওয়ার। সরকার সেই উদ্যোগ নিয়েছে। সরকার এ ক্ষেত্রে আইন যথাযথ প্রয়োগ করবে।

সরকার গুম, বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান।

জাতীয় এর আরও খবর