img

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রকাশিত :  ১৩:০০, ১৬ জুলাই ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ১ হাজার ১৭১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২ জন ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ১০৪ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৪ হাজার ২৭৫ জন ছাড়পত্র পেয়েছেন।


জাতীয় এর আরও খবর

img

‘সরকারি ও বিরোধীদল মিলেই জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই’

প্রকাশিত :  ১০:৫২, ১৬ জুলাই ২০২৬

সরকার ও বিরোধী দল একসঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর সুসংহত করার পাশাপাশি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুর নগরীর ছত্রিশ জুলাই চত্বরে ফুলেল শ্রদ্ধা জানানোর শেষে সংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা জানান।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘১৬ জুলাই শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমেই সকলের অংশগ্রহণে জুলাই সফল হয়েছে এবং ফ্যাসিবাদ দূর হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকের দিনকে তাই জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে।’ এছাড়া, দেশের সকল শ্রেণী-পেশার মানুষ নিয়ে সরকার জুলাইয়ের চেতনায় এগিয়ে যাবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

আহমেদ আযম খান বলেন, ‘জুলাইয়ের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই শহীদদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে, আর জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়েই বিএনপি সরকার সবাইকে নিয়ে এগিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই আমাদের চেতনা, এই জুলাইয়ের মধ্য দিয়েই 

আবু সাঈদের আত্মত্যাগ, ওয়াসিম আকরামসহ ১৪০০ অকুতোভয় লড়াকু সৈনিকের, লড়াকু যোদ্ধার, লড়াকু সৈনিকের   আত্মত্যাগের মাধ্যমে আমাদের পুরোজাতি এই গণঅভ্যুত্থানে শরিক হয়েছিল, পালিয়েছিল ফ্যাসিবাদ। আর ফ্যাসিবাদের পলায়নের মধ্য দিয়েই গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে পেরেছি।’

জাতীয় এর আরও খবর