img

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

প্রকাশিত :  ১৩:২৩, ২০ জুলাই ২০২৬

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

ফিফা বিশ্বকাপ ২০২৬- এ আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক জয়ে সারাবিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের পাশাপাশি মেতে উঠেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও। 

ম্যাচ শেষ হওয়ার পরপরই প্রায় একই সময়ে স্যোশাল মিডিয়ায় স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন ঢালিউডের তিন তারকা শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস।

স্পেনের জয়ে নিজের অফিশিয়াল পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’

স্প্যানিশদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নায়িকা শবনম বুবলী অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।’

এদিকে স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নামে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ।


img

বিতর্ক পেছনে ফেলে নতুন স্বপ্নে জাহ্নবী

প্রকাশিত :  ১০:১৭, ২১ জুলাই ২০২৬

জাহ্নবী কাপুর মানেই বলিউডে আলোচনার আরেক নাম। কখনও অভিনয়, কখনও ফ্যাশন, আবার কখনও ব্যক্তিগত জীবন। নিয়মিতই শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে তেলেগু সিনেমা ‘পেড্ডি’।

এই ছবিতে তাঁর অভিনীত ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। সমালোচনার সেই আবহ পুরোপুরি কাটার আগেই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন জাহ্নবী।

ভারতীয় একাধিক গণমাধ্যমে তথ্য অনুযায়ী, ‘পাগলাইট’-খ্যাত নির্মাতা উমেশ বিস্তের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী। ছবিটির নাম এখনও চূড়ান্ত না হলেও এটি প্রযোজনা করবে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স এবং অস্কারজয়ী প্রযোজক গুনীত মঙ্গার সিখ্যা এন্টারটেইনমেন্ট। চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। গল্প, ঘরানা কিংবা অন্যান্য অভিনয়শিল্পীদের নাম এখনই প্রকাশ করা হয়নি।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো উমেশ বিস্তের সঙ্গে কাজ করবেন জাহ্নবী। অন্যদিকে নির্মাতা উমেশও ব্যস্ত সময় পার করছেন। জাহ্নবীর নতুন ছবির পাশাপাশি তিনি পরিচালনা করবেন ‘পাগলাইট ২’। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া প্রশংসিত সিনেমাটির সিকুয়েলেও সানিয়া মালহোত্রার ফেরার সম্ভাবনা রয়েছে।