img

কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বেন না: প্রভা

প্রকাশিত :  ১৩:৫৪, ২৮ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:০৪, ২৮ জুন ২০২৬

কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বেন না: প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেন, সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে সেসব বিবাহিত ব্যক্তি মেয়েদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করেন। সে জন্য এ রকম ছেলের সঙ্গে প্রেম তো দূরে থাক, কখনো বন্ধুত্ব করতেও নিষেধ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নানা অনুভূতি-অভিজ্ঞতা শেয়ার করে তার ভক্ত-অনুরাগীদের এমন কথাই জানিয়েছেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তায় মেয়েদের উদ্দেশে পরামর্শ দিয়ে একটি পোস্ট দেন প্রভা। সেই পোস্টে কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর কথা উল্লেখ করে তিনি লিখেছেন— মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি, যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না।

তিনি বলেন, যতই ছেলে বলুক— ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি এ রকম কোনো কিছুতে জড়িত হও, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবা না। সুতরাং কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।

এর আগে তিনি নিজেও এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলে জানান প্রবা। সেটার উদাহরণ টেনে তিনি বলেন, তোমাকে (মেয়েদের) অনেক কথা শুনতে হবে। কিছু দিন আগে আমাকেও শুনতে হয়েছে এ রকম কথা। 

অভিনেত্রী বলেন, আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে— এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি— আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে অন্যের জন্য মানানসই কিনা। 

তিনি বলেন, এখন সেই লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।

img

একাধিক পরকীয়া ছিল বলিউড অভিনেতা গোবিন্দের, দাবি স্ত্রীর সুনীতার

প্রকাশিত :  ১৩:৪৬, ২৮ জুন ২০২৬

বলিউড অভিনেতা গোবিন্দকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। নতুন রিয়েলিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’-র প্রিমিয়ারে এসে স্বামীর ব্যক্তিগত জীবন, পরকীয়ার গুঞ্জন এবং ২০২৪ সালের বহুল আলোচিত গুলিকাণ্ড নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। তার মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, শোতে সঞ্চালক ফারাহ খান সুনীতার একটি পুরোনো মন্তব্য তুলে ধরেন ‘গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়।’ এর ব্যাখ্যা দিতে গিয়ে সুনীতা বলেন, প্রেমে অনেক কিছুই সহ্য করতে হয়। তিনি দাবি করেন, গোবিন্দের জীবনে একাধিক সম্পর্ক ছিল এবং চলচ্চিত্রজগতে এমন ঘটনা অস্বাভাবিক নয়। দীর্ঘদিন সবকিছু মেনে তার পাশে থাকার কারণেই তিনি গোবিন্দের মতো একজন ছেলে পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন।

এ সময় ২০২৪ সালে গোবিন্দের পায়ে গুলি লাগার ঘটনাও টেনে আনেন সুনীতা। রসিকতার সুরে তিনি বলেন, জীবনে ‘তৃতীয় কেউ’ এলে এমন ঘটনাও ঘটে। আর আমি থাকলে নিশানা ভুল হতো না।  একই সঙ্গে স্পষ্ট করেন, ওই সময় তিনি মুম্বাইয়ে ছিলেন না। তাই তাকে ঘিরে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা ভিত্তিহীন বলেও দাবি করেন।

সুনীতার এসব মন্তব্যের ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ তার স্পষ্টভাষিতার প্রশংসা করেছেন, আবার কেউ মনে করছেন, প্রকাশ্যে স্বামীকে এভাবে ছোট করা ঠিক হয়নি। অনেক ভক্ত তার মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা আহুজা। তাদের দুই সন্তান টিনা আহুজা ও যশবর্ধন আহুজা। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে গোবিন্দের নাম একাধিক অভিনেত্রীর সঙ্গে জড়ালেও তিনি কখনোই সেসব গুঞ্জন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।