img

ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল ফিরে আসছে আবারো: বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাদের উৎসবে মাতবে পূর্ব লন্ডন

প্রকাশিত :  ২০:০৭, ১০ আগষ্ট ২০২৬

ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল ফিরে আসছে আবারো: বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাদের উৎসবে মাতবে পূর্ব লন্ডন

পূর্ব লন্ডনের প্রাণকেন্দ্র ব্রিক লেন আবারও প্রস্তুত হচ্ছে বর্ণিল এক সাংস্কৃতিক উৎসবের জন্য। গত বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল ফিরে আসছে ২০ সেপ্টেম্বর, রোববার, যেখানে এক ছাদের নিচে মিলিত হবে টাওয়ার হ্যামলেটসের সেরা খাবার, সংগীত, সংস্কৃতি এবং কমিউনিটিগুলোর প্রাণবন্ত উপস্থিতি।

দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই সম্পূর্ন ফ্রি পারিবারিক উৎসবে ব্রিক লেন পরিণত হবে এক উচ্ছ্বসিত মিলনমেলায়। দিনব্যাপী আয়োজনের মাধ্যমে উদযাপন করা হবে সেই সমৃদ্ধ বাংলাদেশি ঐতিহ্য, যা বহু দশক ধরে পূর্ব লন্ডনের পরিচয় ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং ব্রিক লেনকে বিশ্বব্যাপী কারিপ্রেমীদের অন্যতম গন্তব্যে পরিণত করেছে।

বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু হবে উৎসব

উৎসবের শুরুতে ব্রিক লেনজুড়ে অনুষ্ঠিত হবে একটি আকর্ষণীয় ও বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশ নেবে নৃত্যশিল্পী, ঢাক-ঢোল ও ড্রামার দল, বিশালাকার পাপেট এবং ঐতিহ্যবাহী লায়ন ড্যান্সের পরিবেশনা। এরপর উৎসবের মূল মঞ্চে সারাদিন চলবে সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারের উৎসবে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় ব্যান্ড খিয়ো (Khiyo)। তাদের সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন ব্রিটিশ-বাংলাদেশি সংগীতশিল্পী নিশ এবং মামজি স্ট্রেঞ্জার। এছাড়াও দর্শকদের মুগ্ধ করতে থাকবে আইএমডি লিজিয়ন, বলি ফ্লেক্স, তাল তরঙ্গ, শওমি দাস ড্যান্স কোম্পানি, বলিউড ব্রাস ব্যান্ডসহ আরও অনেক শিল্পীগোষ্ঠীর পরিবেশনা।

শুধু মঞ্চেই নয়, পুরো ব্রিক লেনজুড়ে থাকবে ঘুরে বেড়ানো শিল্পীদের পরিবেশনা, ডিজে সেট এবং বিভিন্ন পপ-আপ বিনোদনমূলক আয়োজন।

পরিবারের সবার জন্য বিশেষ আয়োজন

উৎসবে শিশু ও পরিবারের সদস্যদের জন্যও রয়েছে নানা ধরনের ফ্রি কার্যক্রম। ফেস্টিভ্যালের বিশেষ পারিবারিক জোন “দ্যা গাট”-এ আয়োজন করা হয়েছে নৃত্য কর্মশালা, ঐতিহ্যবাহী শাড়ি পরানো ও লুঙ্গি বাঁধার প্রদর্শনী, ক্রীড়া কার্যক্রম, বিভিন্ন খেলা এবং বাউন্সি ক্যাসেল।

আয়োজকদের আশা, পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা দিনভর আনন্দঘন পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।

ব্রিক লেনের বিখ্যাত স্বাদ একসঙ্গে

ব্রিক লেনের পরিচয়ের অন্যতম বড় অংশ এর সমৃদ্ধ খাবারের ঐতিহ্য। তাই কারি ফেস্টিভ্যালে অংশ নেওয়া রেস্টুরেন্ট ও স্ট্রিট ফুড স্টলগুলো পরিবেশন করবে বিভিন্ন অঞ্চলের বিশেষ কারি, ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার এবং স্থানীয় শেফদের লাইভ কুকিং ডেমোনস্ট্রেশন।

দর্শনার্থীরা পূর্ব লন্ডনের বাংলাদেশি সম্প্রদায়ের সমৃদ্ধ রন্ধনশৈলীর স্বাদ নেওয়ার পাশাপাশি জানতে পারবেন এসব খাবারের পেছনের গল্প ও ঐতিহ্য সম্পর্কেও।

আগাম রেজিস্ট্রেশনে বিশেষ ছাড়

উৎসবে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে একটি বিশেষ সুবিধা। যারা ফেস্টিভ্যালের আগে ইভেন্টব্রাইট-এর মাধ্যমে বিনামূল্যে রেজিস্ট্রেশন (নিবন্ধন) করবেন, তারা একটি বিশেষ কোড পাবেন। এই কোড ব্যবহার করে ফেস্টিভ্যাল সপ্তাহান্তজুড়ে অংশগ্রহণকারী ব্রিক লেনের রেস্টুরেন্টগুলোতে বিলের ওপর ২০ শতাংশ ছাড় উপভোগ করা যাবে।

বাঙালি সংস্কৃতি, সুস্বাদু খাবার এবং সম্প্রদায়ের মিলনমেলার এই আয়োজন পূর্ব লন্ডনের ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণীয় উৎসব হয়ে উঠতে যাচ্ছে বলে মনে করছেন আয়োজকরা। রঙ, স্বাদ এবং বিনোদনে ভরপুর এক দিন কাটাতে দর্শনার্থীদের ব্রিক লেনে আমন্ত্রণ জানানো হয়েছে।

কমিউনিটি এর আরও খবর

img

নিউইয়র্কে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশিত :  ২০:০৪, ১০ আগষ্ট ২০২৬

নারায়নগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান বলেছেন তারেক রহমান বলছেন আই হ্যাভ এ প্লেন,নেতাদের প্লেন থাকবে কেন নেতাদের থাকবে ড্রিম, নেতারা স্বপ্ন দেখায় এবং সেটা বাস্তবায়ন করেন।

তিনি নিউইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

গত ৮ই অগাস্ট শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কের ওজনপার্কের লাবণ্য রেস্টুরেন্টে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি রফিকুর রহমান। সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জের সাবেক এমপি একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডা মাসুদুল হাসান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সাংবাদিক শাবান মাহমুদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, উপদেষ্টা নুরুল আফসার সেন্টু,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ ভূঁইয়া রাজু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, শামসুল আরেফিন।

অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মঈনুদ্দীন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ গিয়াস আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, কানেকটিকাট আওয়ামী লীগের সাধার সম্পাদক হুমায়ন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম উদ্দিন আলমগীর,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস আখঞ্জী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সাবেক এমপি শামীম ওসমান বলেন শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ডিজিটাল করেছে আর তারা সেটা কে কাজে লাগিয়ে মিথ্যাচার করে বাংলাদেশ কে আজকে পৃথিবীর সামনে ব্যর্থ রাষ্ট্র বলছে।

তিনি বলেন ড.মুহাম্মদ ইউনুসের মূল এজেন্ডাই ছিল বাংলাদেশের অর্থনীতি কে ধ্বংস করে দেওয়া।তা না হলে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে শক্তিশালী হতো না।তার সময়েই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে লুটপাট দুর্নীতি হয়েছে।আজ বাংলাদেশে ইউনুস নামটি গালিতে পরিনত হয়েছে।

আজ বাংলাদেশের মানুষের সামনে তিন সরকারের শাসন ব্যবস্থা তুলনামূলক মূল্যায়ন করার সুযোগ হয়েছে।

দেশের সাধারণ মানুষ বুঝে গেছেন শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের উন্নয়ন কিছুতেই সম্ভব নয়।সে জন্য বলছেন আগেই ভালো ছিলাম।

কমিউনিটি এর আরও খবর