img

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

প্রকাশিত :  ০৭:৪১, ১৪ আগষ্ট ২০২৬

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

টাওয়ার হ্যামলেটস টাউন হলে মেয়র\'স এক্সলিরেটেড হাউসিং প্রোগ্রাম সংক্ষেপে এমএএইচপি\'র মার্কেটিং ইভেন্টে আবাসন, উন্নয়ন এবং নির্মাণখাতের দুই শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী  প্রথম এবং দ্বিতীয় স্তরের ঠিকারাদার, উন্নয়ন সহযোগী, ছোট ও মাঝারি আকারের স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন বারাজুড়ে নতুন বাড়ি-ঘর নির্মানে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের সামনে নতুন বাড়ি নির্মাণের পুরো পরিকল্পনা ও প্রক্রিয়া তুলে ধরে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার হাউসবিল্ডিং এন্ড এনহ্যাঞ্চিং কাউন্সিল হোমস এন্ড নেইবারহুডস, কাউন্সিলর সাঈয়েদ আহমেদ এবং কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা।

এই সেশনে বারাজুড়ে ৯টি উন্নয়ন প্রকল্প এলাকায় প্রথম পর্যায়ে ৩৪০টি বাড়ি নির্মাণে কাউন্সিলের উচ্চাকাঙ্খা এবং সুযোগসুবিধা সমুহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়, প্রশ্ন-উত্তর পর্ব এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সম্ভাব্য সহযোগিদের প্রকল্প ব্যয় সম্পর্কে ধারণাও দেওয়া হয়। 

পুরো ইংল্যান্ডের মধ্যে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে অন্যতম এবং অসাধারণ একটি এফোর্ডেবল হাউজিং প্রকল্প হল টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের দ্যা মেয়র\'স এক্সেলিরেটেড হাউসিং প্রোগ্রাম, যার আওতায়  বারার অন্তত ৪২টি এলাকায় ৩ হাজার ৪শ বাড়ি ডেলিভারি দেওয়ার লক্ষ্যে কাজ করছে। উচ্চ মান সম্পন্ন এবং সাশ্রয়ী ভাড়ার বাড়ি নির্মাণ এবং সরবরাহে গতি বাড়ানোর পাশাপাশি আবাসন এবং নির্মাণ খাতের জন্য সুযোগ-সুবিধা তৈরীর মাধ্যমে বারার প্রবৃদ্ধি বৃদ্ধিতে দীর্ঘ মেয়াদে সহযাগিতার লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে।

হোমবিল্ডিং এন্ড এনহ্যাঞ্চিং কাউন্সিল হোমস এন্ড নেইবারহুডস-এর কেবিনেট মেম্বার কাউন্সিলর সাঈদ আহমেদ বলেছেন, “টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্য পরিমাণে হাউজিং বা বাড়ি-ঘরের সংকট রয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য সাশ্রয়ী ভাড়ার এবং বড় পরিবারের আবাসন নির্মাণ এবং সরবরাহে গতি বাড়াতে দ্যা মেয়র\'স এক্সেলিরেটেড হাউসিং গ্রোপ্রাম অন্যতম একটি সুযোগ, যা প্রজন্মে একবারই আসে।”

তিনি বলেন, “আমরা এমন সহযোগী  খুঁজছি যে শুধু একটি বাড়ি নির্মানই নয় আরো বেশি কিছু দিতে পারবে। আমরা চাই কর্মসংস্থান তৈরী করতে,  শিক্ষানবীশদের সুযোগ দিতে এবং স্থানীয় মেধাবীদের কাজে লাগিয়ে এটা নিশ্চিত করতে চাই যে এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে আমাদের বাসিন্দারা দীর্ঘ মেয়াদী সামাজিক এবং অর্থনৈতিকভাবে সুবিধা ভোগ করুক। এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক যে এ নিয়ে মার্কেটে বেশ সাড়া পড়েছে এবং কর্মসূচী এগিয়ে নেওয়ার সাথে সাথে প্রকল্প বাস্তবায়নের আলোচনা চালিয়ে যেতে আগ্রহের সাথে অপেক্ষা করছি।” 

এই প্রকল্পের সাথে জড়িত হতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্ধারিত ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন।


 

কমিউনিটি এর আরও খবর

img

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৭:৫৩, ১৪ আগষ্ট ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে ৩০টিরও বেশি কমিউনিটি সংগঠনের প্রায় ৬০ জন প্রতিনিধির অংশগ্রহনে অনুষ্ঠিত হলো  সামার রেজিলিয়েন্স ব্রিফিং। টাওয়ার হ্যামলেটস বারায় ক্রমবর্ধমান বিদ্বেষমূলক প্রচারণা, উগ্র ডানপন্থী তৎপরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভাজনমূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে গত ২১ জুলাই টাউন হলে এই ব্রিফিং অনুষ্ঠিত হলো। 

এতে কমিউনিটি নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, তরুণ প্রজন্মের প্রতিনিধি, টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরামের সদস্য, কাউন্সিল কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সামাজিক সম্প্রীতি এবং ঘৃণামূলক কর্মকাণ্ড মোকাবিলায় সম্মিলিত প্রস্তুতি ও অংশীদারিত্ব জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ব্রিটেনের অন্যতম বৈচিত্র্যময় এলাকা হিসেবে পরিচিত টাওয়ার হ্যামলেটস দেশের তৃতীয় সর্বোচ্চ অর্থনৈতিক উৎপাদনকারী অঞ্চলগুলোর একটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে স্বাগত জানাচ্ছে বারাটি। একই সঙ্গে সামাজিক সম্প্রীতির ক্ষেত্রেও সুনাম রয়েছে। এক জরিপ অনুযায়ী, বারার ৯১ শতাংশ বাসিন্দা মনে করেন, মানুষ এখানে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করেন। দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানীয় কাউন্সিল এলাকা হওয়ায় এই অর্জন বিশেষ গুরুত্ব বহন করে।

স্থানীয়ভাবে দৃঢ় সামাজিক সম্প্রীতি থাকা সত্ত্বেও অনলাইনে বিদ্বেষমূলক প্রচারণা, শত্রুতাপূর্ণ মন্তব্য এবং বহিরাগত গোষ্ঠীর বিভাজন ও উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা নিয়ে কমিউনিটিগুলোর মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা দিয়েছে। সাম্প্রতিক কর্মসূচি ও তৎপরতা এসব উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।

বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসের ঐক্যবদ্ধ অবস্থানের অনেক অতীত আছে। এ বছর ঐতিহাসিক ‘ব্যাটল অব কেবল স্ট্রিট’-এর ৯০তম বার্ষিকী পালিত হচ্ছে, যেখানে ১৯৩৬ সালে স্থানীয় বাসিন্দা, ট্রেড ইউনিয়ন কর্মী, ধর্মীয় সংগঠন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীরা একত্রিত হয়ে স্যার অসওয়াল্ড মসলি ও ব্রিটিশ ইউনিয়ন অব ফ্যাসিস্টসের ইস্ট এন্ডে মিছিল ঠেকিয়ে দেন। এই বার্ষিকী ঐক্য, অন্তর্ভুক্তি এবং ঘৃণার বিরুদ্ধে দৃঢ় অবস্থানের প্রতি বারার দীর্ঘদিনের অঙ্গীকারের একটি শক্তিশালী স্মারক হিসেবে কাজ করছে।

সামার রেজিলিয়েন্স ব্রিফিংয়ের প্যানেল সদস্যদের মধ্যে ছিলেন কাউন্সিলের হেড অব পাবলিক প্রোটেকশন সাইমন স্মিথ, মেট্রোপলিটন পুলিশের টাওয়ার হ্যামলেটস নেইবারহুড পুলিসিংয়ের চিফ ইন্সপেক্টর ক্রিস ব্রাউন এবং ইন্সপেক্টর বেন হিউজেস। তারা সকলেই ঘৃণাজনিত ঘটনা ও কমিউনিটিতে উদ্ভূত উত্তেজনা মোকাবিলায় পুলিসিং কার্যক্রম এবং অংশীদারিত্বমূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চিলড্রেন, ইয়ং পিপল এন্ড লাইফ চান্সেস বিষয়ক ক্যাবিনেট মেম্বার  কাউন্সিলর ফয়সাল আহমেদ বলেন, “এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সকলের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করে, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করে এবং আমাদের কমিউনিটির সামনে থাকা চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবিলায় সহায়তা করে। আপনাদের উপস্থিতি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে ঘৃণা ও বিভাজনের মুখে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। ৯০ বছর আগে ব্যাটল অব কেবল স্ট্রিটে যে সংহতি ও ঐক্যের চেতনা প্রকাশ পেয়েছিল, তা আজও সমানভাবে শক্তিশালী ও অটুট রয়েছে।”

তিনি বলেন, “টাওয়ার হ্যামলেটসে লন্ডনের সবচেয়ে তরুণ জনগোষ্ঠী বসবাস করে, যেখানে গড় বয়স মাত্র ৩০ বছর।তরুণরা এসব বিষয়ে বিপুল উদ্দীপনা, শক্তি ও অঙ্গীকার নিয়ে আসে। তাই তাদের ভবিষ্যৎ নির্ধারণকারী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে প্রাণবন্ত আলোচনায় কাউন্সিল, মেট্রোপলিটন পুলিশ এবং কমিউনিটি সংগঠনগুলোর মধ্যে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা বারার বাইরের ব্যক্তি ও গোষ্ঠীগুলোর নেতিবাচক প্রচারণা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, যা টাওয়ার হ্যামলেটসের সুনাম ক্ষুণ্ন করতে এবং কমিউনিটির আস্থা দুর্বল করতে পারে।

স্ট্যামফোর্ড হিলের শোমরিমের প্রেসিডেন্ট এবং মুসলিম-ইহুদি ফোরামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাব্বি হার্শেল গ্লাক ওবিই বলেন, “অতীতে ইহুদিদের বলির পাঁঠা বানানো, উসকানি দেওয়া এবং বিশেষভাবে টার্গেট করার ঘটনা তাদেরকে নির্বাসনের দিকে ঠেলে দিয়েছিল। বর্তমানে মুসলিমরাও একইভাবে দোষারোপ, উসকানি ও ভয়ভীতির শিকার হচ্ছেন, যা উত্তেজনা সৃষ্টি করছে এবং বিভাজন ও সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।”

তিনি “টাওয়ার হ্যামলেটসকে নিজের সেকেন্ড হোম” হিসেবে উল্লেখ করে বলেন, “কমিউনিটিতে  শান্তি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা পুলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা বিভিন্ন কমিউনিটিকে উসকানি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের প্রতিহত করাও অপরিহার্য।”

কমিউনিটি এর আরও খবর