img

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১৭:৫৬, ২১ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:০০, ২১ আগষ্ট ২০২৬

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

সরকারের মন্ত্রিসভায় নতুন করে ৫ জন যুক্ত হয়েছেন। আর আগে প্রতিমন্ত্রী থাকা একজন মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে আজ বঙ্গভবনে শপথ নিয়েছেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী। এদের মধ্যে চারজন মন্ত্রী আর দুজন প্রতিমন্ত্রী।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।  

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের বিএনপির সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুয়ায়ুন কবির ও গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

জাতীয় এর আরও খবর

img

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত :  ২০:১৩, ২১ আগষ্ট ২০২৬

নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। একই সঙ্গে মন্ত্রিসভায় থাকা আরও একজন মন্ত্রীর দপ্তরেও পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। 

নতুন ৪ মন্ত্রী হলেন- ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ।

নতুন দুই প্রতিমন্ত্রী হলেন- হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান।

রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি এতদিন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসা আফরোজা খানমকে (রিতা) দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। তার আগে বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর দীপেন দেওয়ানকে মন্ত্রী করে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। বর্তমানে এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন জহির উদ্দিন স্বপন। এখন তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে।

নতুন প্রতিমন্ত্রী (টেকনোক্রেট) হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আর আগে থেকে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও একই দায়িত্ব পালন করবেন। অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন ড. খলিলুর রহমান।

এর আগে আজ (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম। এরপর রাষ্ট্রপতি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান।


জাতীয় এর আরও খবর