img

পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

প্রকাশিত :  ০৬:২৩, ২৬ আগষ্ট ২০২৬

পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হাসপাতালের নবজাতক ওয়ার্ডে এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় সেখানে ১৬ নবজাতক ছিল; একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

আজ বুধবার (২৬ আগস্ট) সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের নার্সারিতে এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার সময় সেখানে ১৬টি শিশু ছিল, যার মধ্যে কেবল একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উপজেলা প্রশাসনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে লাগা আগুনে ১৪টি শিশুই পুরো পুড়ে ছাই হয়ে যায়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, হাসপাতালের তিন তলায় অবস্থিত নার্সারির জানালার কাঁচ ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করেন এবং আগুন নিয়ন্ত্রণে এনে বর্তমানে শীতলীকরণ কাজ করছেন।

ঘটনাটির কারণ তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখনীয় যে, এই পিআইএমএস হাসপাতালেই আদালতের নির্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর

img

বাবা-মা বাড়ি ছাড়তে বলায় পারিবারিক নৈশভোজে হামলা, শিশুসহ নিহত ৮

প্রকাশিত :  ০৯:১২, ২৬ আগষ্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংস এলাকায় পারিবারিক নৈশভোজে গুলিতে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। হামলার পর বাড়িটিতে আগুন ধরিয়ে দেন হামলাকারী। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আত্মঘাতী গুলিতে তারও মৃত্যু হয়। 

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিলিংসের বাইরে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সেখানে পৌঁছে গুলির শব্দ শোনার পরপরই বাড়িটি আগুনে পুরোপুরি জ্বলতে দেখে। আগুনে বাড়িটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় তদন্তও জটিল হয়ে পড়েছে। 

পরিবারের এক সদস্যের বরাত দিয়ে এপি জানিয়েছে, হামলাকারী ৪৪ বছর বয়সী অ্যালান স্মিথ। নিহত আটজনই তার পরিবারের সদস্য। স্বজনদের ভাষ্য, হামলার কয়েক সপ্তাহ আগে স্মিথের বাবা-মা তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন। এরপর রোববার পারিবারিক নৈশভোজের সময় তিনি বাড়িতে ফিরে এসে গুলি চালান। 

নিহতদের মধ্যে চার শিশুর বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের মধ্যে ১২ বছর বয়সী শার্লট গ্যাকিয়ের হামলার সময় জরুরি নম্বর ৯১১-এ ফোন করে পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছিল বলে স্বজনরা জানিয়েছেন। 

পুলিশের সঙ্গে মুখোমুখি হওয়ার পর অ্যালান স্মিথ নিজেকে গুলি করেন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিচয় ও হামলার কারণ নিয়ে তদন্ত চলছে।

পরিবারের স্বজনদের দাবি, স্মিথের আচরণ নিয়ে আগে থেকেই উদ্বেগের বিষয় ছিল। তবে তার বিরুদ্ধে আগে কোনো অপরাধের অভিযোগ বা গ্রেপ্তারের রেকর্ড পাওয়া যায়নি বলে তদন্তসংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।

এদিকে আগুনে বাড়িটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘটনাস্থলে তদন্তকারীদের কাজ ব্যাহত হচ্ছে। পুলিশ জানিয়েছে, বাড়িটির কাঠামোগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। 

আন্তর্জাতিক এর আরও খবর