img

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের ২০২৬–২০২৮ কার্যকরী কমিটির নির্বাচন ১৮ অক্টোবর

প্রকাশিত :  ১৫:১৬, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের ২০২৬–২০২৮ কার্যকরী কমিটির নির্বাচন ১৮ অক্টোবর

লন্ডন, ২ সেপ্টেম্বর ২০২৬: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের ২০২৬–২০২৮ কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষে অফিসিয়াল নির্বাচন বিজ্ঞপ্তি ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে লন্ডনের Children Education Centre-এ নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এক সভায় এই নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার জনাব আকতার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন নির্বাচন কমিশনার জনাব রিয়াজ উদ্দিন এবং সহযোগীতা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাচন কমিশনার জনাব আব্দুল আজিজ ফারুক। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা আশরাফুল ইসলাম।

সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। নির্বাচন কমিশন সকল প্রার্থী ও ট্রাস্টিকে নির্বাচনী বিধি-বিধান, সময়সূচি ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করার আহবান জানানো হয়।

প্রকাশিত নির্বাচন বিজ্ঞপ্তি অনুযায়ী, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের ২০২৬–২০২৮ কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৮ অক্টোবর ২০২৬, রোববার, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে Ensign Youth Club, 18 Wellclose Street, London E1 8HY, UK।

সভায় বিপুল সংখ্যক ট্রাস্টি  ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য মজির উদ্দিন ও মাইজ উদ্দিন, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মামুনুর রাশিদ খান, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে-এর সভাপতি দিলওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক কোষাধ্যক্ষ জহির হোসেন গউস, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে-এর প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ আহমদ সাদ ও সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে-এর সাধারণ সম্পাদক আব্দুস শুকুর ও কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে-এর সাবেক নির্বাচন কমিশনার সেলিম উদ্দিন চাকলাদার, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক কোষাধ্যক্ষ মৌঃ আশরাফুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও  ট্রাস্টি সেলিম আহমদ খান, গ্রেটার ঢাকাদক্ষিণ কো-অপারেটিভ সোসাইটি ইউকে-এর সভাপতি দেওয়ান নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল কাদির, বুধবারী বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে-এর সাধারণ সম্পাদক মাসুদ আহমদ জোয়ারদার ও সহ-সাধারণ সম্পাদক মিসবাহ মাসুম, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাবেক কোষাধ্যক্ষ বদরুল ইসলাম বাবুল, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামিম আহমদ, প্রবীণ ট্রাস্টি শামিম আহমদ চৌধুরী, ফারুক মিয়া, আব্দুল বারি নাছির প্রমুখ।

নির্বাচন কমিশন সকল সম্মানিত ট্রাস্টিকে প্রকাশিত নির্বাচন বিজ্ঞপ্তি মনোযোগসহকারে পর্যালোচনা করে নির্বাচনের সময়সূচি, মনোনয়নের শর্তাবলি, ভোটগ্রহণের নিয়ম এবং গুরুত্বপূর্ণ সময়সীমা যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

-প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ এর আরও খবর

img

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

প্রকাশিত :  ০৭:১৩, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্বামীর গলায় গামছা প্যাঁচানো ছিল। 

স্থানীয়রা জানান, আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর চারতলা ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে মানুষের ঢল নামে। উৎসুক জনতা দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি জানান।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, নিহতরা স্বামী-স্ত্রী। তবে তাদের ঠিকানা ও পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে জানা গেছে। এখন পর্যন্ত নিহতদের কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধারের পর পুলিশ প্রয়োজনীয় সব কার্যক্রম শুরু করেছে। এদিকে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন।


বাংলাদেশ এর আরও খবর