img

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪,০০০ কেজি অবৈধ সারসহ ট্রাক আটক করেছে বিজিবি

প্রকাশিত :  ০৮:০৬, ২৮ আগষ্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪,০০০ কেজি অবৈধ সারসহ ট্রাক আটক করেছে বিজিবি

দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৪,০০০ কেজি (২৪ টন) টিএসপি ও ডিএপি সারসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিকদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকে থাকা সারের বৈধ কোন কাগজপত্র না থাকায় সারসহ ট্রাকটি আটক করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারগুলো অবৈধভাবে মজুত করার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। পরে ট্রাকটি তল্লাশি করে ৯,৫০০ কেজি টিএসপি সার এবং ১৪,৫০০ কেজি ডিএপি সার সর্বমোট ২৪,০০০ কেজি (২৪ টন) সার জব্দ করা হয়। জব্দকৃত সার ও ট্রাকের আনুমানিক সিজারমূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা।

জব্দকৃত সার ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন সীমান্তে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার স্বার্থে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

-প্রেস বিজ্ঞপ্তি


বাংলাদেশ এর আরও খবর

img

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত :  ০৫:৪৯, ২৯ আগষ্ট ২০২৬

গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৯ আগস্ট) ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

কোনাবাড়ী জোনাল অফিস কর্তৃপক্ষ জানায়, কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশের এলাকা, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


বাংলাদেশ এর আরও খবর