img

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

প্রকাশিত :  ০৬:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমে আসায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেলের চালান দেওয়ার প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়। এর প্রভাবেই আগের দিনের দরপতনের ধারাবাহিকতা বজায় থাকে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৪ ডলার বা ১.২ শতাংশ কমে ১০৪.৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.১৪ ডলার বা ১.১ শতাংশ কমে ১০১.২৯ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই প্রায় ৩ ডলার করে কমেছিল।

বাজার বিশ্লেষকদের নজর এখন মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি এবং সৌদি আরবের অতিরিক্ত তেল সরবরাহের উদ্যোগের দিকে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। 


অর্থনীতি এর আরও খবর

img

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

প্রকাশিত :  ০৮:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর লোহিত সাগরের ইয়ানবু টার্মিনাল থেকে তেল রপ্তানি বন্ধ থাকায় সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে বাজার পরিস্থিতি নিয়ে সতর্কভাবে নজর রাখছেন পর্যবেক্ষকরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী, রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৮৬ সেন্টে নেমে আসে।

এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম ৩ ডলারের বেশি বেড়ে লেনদেন শেষ হয়। ইয়ানবু টার্মিনালে তেল বোঝাই বন্ধ হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়ে। এর সঙ্গে ইউরোপে অপরিশোধিত তেল সরবরাহ কমিয়ে দেওয়ার সৌদি সিদ্ধান্তও বাজারে উদ্বেগ তৈরি করে।

সূত্র: আলজাজিরা