img

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত :  ১২:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে গাজীপুরে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনিজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর (মেট্রোপলিটন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ধীরাশ্রম এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় অটোরিকশার ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজনকে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা। 

ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

বাংলাদেশ এর আরও খবর

img

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ নতুন রোগী

প্রকাশিত :  ১৫:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:২২, ২২ সেপ্টেম্বর ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৯৫ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ৪৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর এক হাজার ৭৫৩ জন, ১৫ সেপ্টেম্বর এক হাজার ৫৯৩ জন ও ৮ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ৫৭১ জন।

বাংলাদেশ এর আরও খবর